দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬

সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতিভারি বর্ষণের আশঙ্কা

স্ক্রিনের আড়ালে ‘ভয়ংকর বহুরূপী’ ফাঁদ: অনলাইন প্রতারণায় সর্বস্বান্ত হাজারো মানুষ

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বড় সুখবর, আসছে ‘এক পদ, এক বেতন’

ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি টাকার বাজেট ঘোষণা, কর না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা

শাপলা চত্বর মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী কারাগারে, ট্রাইব্যুনালের নির্দেশ

নিম্নচাপের প্রভাবে টানা পাঁচ দিনের বৃষ্টির আভাস

 ৪ আগস্ট বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

ডিবি হেফাজত থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হলো লতিফ সিদ্দিকীকে

বিদেশ সফরে নতুন কড়াকড়ি? প্রয়োজন না থাকলে অনুমোদন নয়

প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকের ফ্রান্স সফরের প্রস্তাব অনুমোদন দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নন— এমন কর্মকর্তার বিদেশ সফরের যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন তিনি। প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রকৌশলী এ ধরনের সফরে অংশ নিতে পারেন বলেও মত দেন প্রধানমন্ত্রী।স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, ফ্রান্সভিত্তিক আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন এবং বিদ্যুৎ-সাশ্রয়ী স্ট্রিট লাইটিং প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটের ফ্রান্স সফরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।সোমবার এ বিষয়ে অনুশাসন দিয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, স্ট্রিট লাইটিং প্রযুক্তি বিষয়ে অর্জিত জ্ঞান সিটি করপোরেশনের কাজে লাগবে ঠিকই, তবে প্রশাসক প্রকৌশলী নন। ফলে এ সফরে তার অংশগ্রহণের বিশেষ প্রয়োজনীয়তা নেই। প্রয়োজনে কেবল নির্বাহী প্রকৌশলীকে সফরের অনুমতি দেওয়া যেতে পারে।

আরো পড়ুন , খাদ্য অপচয়ে ভয়াবহ চিত্র: বছরে নষ্ট ৩৫ লাখ টন খাদ্য

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালেহ শিবলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।একই সঙ্গে প্রধানমন্ত্রী ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী প্রকল্পে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছেন।এটি প্রথম ঘটনা নয়। এর আগে মশকনিধন-সংক্রান্ত উদ্ভাবনী কার্যক্রম পর্যবেক্ষণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাবও অনুমোদন করা হয়নি। সে সময় প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন, মশকনিধনের উপায় জানতে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই; দেশের বাস্তবতা থেকেই কার্যকর সমাধান বের করা সম্ভব।শুধু বিদেশ সফর নয়, সরকারি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ক্ষেত্রেও একই অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী। কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন না দিয়ে নতুন প্রতিষ্ঠান গড়ে নামকরণের পরামর্শ দেওয়া হয়েছে।সরকারি সূত্র বলছে, সাম্প্রতিক এসব সিদ্ধান্তে বিদেশ সফরের প্রয়োজনীয়তা, পেশাগত সংশ্লিষ্টতা এবং রাষ্ট্রীয় ব্যয়ের যৌক্তিক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপের বার্তা স্পষ্ট হয়েছে।

বিষয় : সিটি করপোরেশনের প্রস্তাব অনুমোদন দেননি প্রধানমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বিদেশ সফরে নতুন কড়াকড়ি? প্রয়োজন না থাকলে অনুমোদন নয়

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকের ফ্রান্স সফরের প্রস্তাব অনুমোদন দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নন— এমন কর্মকর্তার বিদেশ সফরের যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন তিনি। প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রকৌশলী এ ধরনের সফরে অংশ নিতে পারেন বলেও মত দেন প্রধানমন্ত্রী।স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, ফ্রান্সভিত্তিক আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন এবং বিদ্যুৎ-সাশ্রয়ী স্ট্রিট লাইটিং প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটের ফ্রান্স সফরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।সোমবার এ বিষয়ে অনুশাসন দিয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, স্ট্রিট লাইটিং প্রযুক্তি বিষয়ে অর্জিত জ্ঞান সিটি করপোরেশনের কাজে লাগবে ঠিকই, তবে প্রশাসক প্রকৌশলী নন। ফলে এ সফরে তার অংশগ্রহণের বিশেষ প্রয়োজনীয়তা নেই। প্রয়োজনে কেবল নির্বাহী প্রকৌশলীকে সফরের অনুমতি দেওয়া যেতে পারে।

আরো পড়ুন , খাদ্য অপচয়ে ভয়াবহ চিত্র: বছরে নষ্ট ৩৫ লাখ টন খাদ্য

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালেহ শিবলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।একই সঙ্গে প্রধানমন্ত্রী ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী প্রকল্পে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছেন।এটি প্রথম ঘটনা নয়। এর আগে মশকনিধন-সংক্রান্ত উদ্ভাবনী কার্যক্রম পর্যবেক্ষণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাবও অনুমোদন করা হয়নি। সে সময় প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন, মশকনিধনের উপায় জানতে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই; দেশের বাস্তবতা থেকেই কার্যকর সমাধান বের করা সম্ভব।শুধু বিদেশ সফর নয়, সরকারি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ক্ষেত্রেও একই অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী। কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন না দিয়ে নতুন প্রতিষ্ঠান গড়ে নামকরণের পরামর্শ দেওয়া হয়েছে।সরকারি সূত্র বলছে, সাম্প্রতিক এসব সিদ্ধান্তে বিদেশ সফরের প্রয়োজনীয়তা, পেশাগত সংশ্লিষ্টতা এবং রাষ্ট্রীয় ব্যয়ের যৌক্তিক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপের বার্তা স্পষ্ট হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত