দৈনিক সংবাদ দিগন্ত

খাদ্য অপচয়ে ভয়াবহ চিত্র: বছরে নষ্ট ৩৫ লাখ টন খাদ্য

খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান

বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়— এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউনেপের ‘ফুড ওয়েস্ট ইনডেক্স ২০২৪’ প্রতিবেদনে। আর এই তথ্যের বরাত দিয়ে জাতীয় সংসদে বিষয়টি তুলে ধরেছেন খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে খাদ্য অপচয়ের এ চিত্র তুলে ধরা হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিকেল ৩টায় অধিবেশন শুরু হয়।কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম তার লিখিত প্রশ্নে জানতে চান, ইউনেপের প্রতিবেদনে বাংলাদেশে বছরে প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয়ের তথ্য উঠে এসেছে। এই পরিস্থিতিতে খাদ্যের অপচয় রোধ ও জনসচেতনতা বাড়াতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে?জবাবে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, ইউনেপের প্রতিবেদনে উল্লেখ করা ৩৫ লাখ টন খাদ্য অপচয় দেশের সামগ্রিক চিত্র। খাদ্য মন্ত্রণালয়ের আওতায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যশস্য সংগ্রহ করে গুদাম ও সাইলোতে সংরক্ষণ করা হয়। 

আরো পড়ুন , ২০ জুলাই প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

সেখান থেকে বিভিন্ন খাতে বিতরণের সময় কিছু খাদ্যশস্য নষ্ট হওয়ার ঘটনা ঘটে।তবে তিনি বলেন, আধুনিক সাইলো নির্মাণ, নতুন খাদ্য গুদাম স্থাপন এবং সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে খাদ্যশস্য সংরক্ষণ ও পরিবহনে উন্নতি আনা হয়েছে। এর ফলে সরকারি ব্যবস্থাপনায় খাদ্যশস্যের অপচয় ও ঘাটতি ধীরে ধীরে কমছে।সংসদে দেওয়া তথ্যানুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে সরকারি ব্যবস্থাপনায় খাদ্যশস্যের মোট অপচয় বা ঘাটতি ছিল ২১ হাজার ৩২৯ দশমিক ৮৮ মেট্রিক টন, যা শতকরা শূন্য দশমিক ৩১৬ শতাংশ। আর ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৮৭ দশমিক ৩৪৭ মেট্রিক টনে, অর্থাৎ শূন্য দশমিক ২৮ শতাংশ।বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য উৎপাদনের পাশাপাশি অপচয় রোধেও জোর না দিলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

বিষয় : বাংলাদেশে প্রতিবছর ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

খাদ্য অপচয়ে ভয়াবহ চিত্র: বছরে নষ্ট ৩৫ লাখ টন খাদ্য

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়— এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউনেপের ‘ফুড ওয়েস্ট ইনডেক্স ২০২৪’ প্রতিবেদনে। আর এই তথ্যের বরাত দিয়ে জাতীয় সংসদে বিষয়টি তুলে ধরেছেন খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে খাদ্য অপচয়ের এ চিত্র তুলে ধরা হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিকেল ৩টায় অধিবেশন শুরু হয়।কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম তার লিখিত প্রশ্নে জানতে চান, ইউনেপের প্রতিবেদনে বাংলাদেশে বছরে প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয়ের তথ্য উঠে এসেছে। এই পরিস্থিতিতে খাদ্যের অপচয় রোধ ও জনসচেতনতা বাড়াতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে?জবাবে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, ইউনেপের প্রতিবেদনে উল্লেখ করা ৩৫ লাখ টন খাদ্য অপচয় দেশের সামগ্রিক চিত্র। খাদ্য মন্ত্রণালয়ের আওতায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যশস্য সংগ্রহ করে গুদাম ও সাইলোতে সংরক্ষণ করা হয়। 

আরো পড়ুন , ২০ জুলাই প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

সেখান থেকে বিভিন্ন খাতে বিতরণের সময় কিছু খাদ্যশস্য নষ্ট হওয়ার ঘটনা ঘটে।তবে তিনি বলেন, আধুনিক সাইলো নির্মাণ, নতুন খাদ্য গুদাম স্থাপন এবং সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে খাদ্যশস্য সংরক্ষণ ও পরিবহনে উন্নতি আনা হয়েছে। এর ফলে সরকারি ব্যবস্থাপনায় খাদ্যশস্যের অপচয় ও ঘাটতি ধীরে ধীরে কমছে।সংসদে দেওয়া তথ্যানুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে সরকারি ব্যবস্থাপনায় খাদ্যশস্যের মোট অপচয় বা ঘাটতি ছিল ২১ হাজার ৩২৯ দশমিক ৮৮ মেট্রিক টন, যা শতকরা শূন্য দশমিক ৩১৬ শতাংশ। আর ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৮৭ দশমিক ৩৪৭ মেট্রিক টনে, অর্থাৎ শূন্য দশমিক ২৮ শতাংশ।বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য উৎপাদনের পাশাপাশি অপচয় রোধেও জোর না দিলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত