দৈনিক সংবাদ দিগন্ত

কিছু রাত নিঃশব্দেই বদলে দেয়

কিছু রাত নিঃশব্দেই বদলে দেয়
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আবারও হাজির হচ্ছেন ভিন্নধর্মী এক গল্প নিয়ে। ‘নেভার মাইন্ড’ নামের নতুন এই সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক হচ্ছে অভিনেত্রী চৈতি ঘোষালের।সামাজিক বাস্তবতা, সম্পর্কের জটিলতা আর মানবিক বার্তার সমন্বয়ে নির্মিত হচ্ছে নতুন বাংলা সিনেমা ‘নেভার মাইন্ড’।সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম প্রচারঝলক, যা ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

আরও  পড়ুন , পাত্রের খোঁজে বাঁধন

পোস্টার প্রকাশ করে তিনি লিখেছেন—‘কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে দিয়ে যায় সবকিছু। তেমনই এক রাতের গল্প নিয়ে আসছে নেভার মাইন্ড।’এই ছবির আরেকটি আকর্ষণ পরিচালক চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য রায়। মায়ের পরিচালনায় প্রথমবার অভিনয় করছেন তিনি।গল্পে দেখা যাবে, নিজের অতীতের একটি রহস্যময় অধ্যায়ের খোঁজে কলকাতার পার্ক স্ট্রিটের এক বারে পৌঁছে যান এক নারী।সেখানেই পরিচয় ঘটে এক তরুণ বার সংগীতশিল্পীর সঙ্গে। এরপর শুরু হয় ভিন্নধর্মী এক যাত্রা।নির্মাতাদের দাবি, পার্ক স্ট্রিটের পরিচিত পরিবেশকে একেবারে নতুন আঙ্গিকে তুলে ধরা হবে ‘নেভার মাইন্ড’-এ। একইসঙ্গে থাকবে গভীর মানবিক বার্তা।

বিষয় : কৌতূহল কিছু রাত বদলে দেয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৬ জুন ২০২৬

কিছু রাত নিঃশব্দেই বদলে দেয়

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আবারও হাজির হচ্ছেন ভিন্নধর্মী এক গল্প নিয়ে। ‘নেভার মাইন্ড’ নামের নতুন এই সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক হচ্ছে অভিনেত্রী চৈতি ঘোষালের।সামাজিক বাস্তবতা, সম্পর্কের জটিলতা আর মানবিক বার্তার সমন্বয়ে নির্মিত হচ্ছে নতুন বাংলা সিনেমা ‘নেভার মাইন্ড’।সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম প্রচারঝলক, যা ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

আরও  পড়ুন , পাত্রের খোঁজে বাঁধন

পোস্টার প্রকাশ করে তিনি লিখেছেন—‘কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে দিয়ে যায় সবকিছু। তেমনই এক রাতের গল্প নিয়ে আসছে নেভার মাইন্ড।’এই ছবির আরেকটি আকর্ষণ পরিচালক চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য রায়। মায়ের পরিচালনায় প্রথমবার অভিনয় করছেন তিনি।গল্পে দেখা যাবে, নিজের অতীতের একটি রহস্যময় অধ্যায়ের খোঁজে কলকাতার পার্ক স্ট্রিটের এক বারে পৌঁছে যান এক নারী।সেখানেই পরিচয় ঘটে এক তরুণ বার সংগীতশিল্পীর সঙ্গে। এরপর শুরু হয় ভিন্নধর্মী এক যাত্রা।নির্মাতাদের দাবি, পার্ক স্ট্রিটের পরিচিত পরিবেশকে একেবারে নতুন আঙ্গিকে তুলে ধরা হবে ‘নেভার মাইন্ড’-এ। একইসঙ্গে থাকবে গভীর মানবিক বার্তা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত