দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ঈদযাত্রার আগে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

ঈদুল আজহাকে সামনে রেখে আবারও দীর্ঘ যানজটে স্থবির হয়ে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ। বৃহস্পতিবার ভোর থেকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত কয়েক কিলোমিটারজুড়ে তৈরি হয় যানবাহনের দীর্ঘ সারি। এতে ভ্যাপসা গরমে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন, ‘মার্ডার ফিরোজ’ গ্রেপ্তার হয়নি ১৫ দিনেও, ক্ষোভে সড়ক অবরোধ

স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের ঢাকামুখী লেনে ভোর থেকেই যানবাহনের ধীরগতি শুরু হয়। পরে তা দীর্ঘ যানজটে রূপ নেয়। বিশেষ করে ঈদযাত্রা ঘনিয়ে আসায় অতিরিক্ত যানবাহনের চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।ঢাকাগামী যাত্রী ও সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু জানান, কুমিল্লা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত গাড়ি স্বাভাবিকভাবে চললেও ইলিয়টগঞ্জ পার হওয়ার পর থেকেই দীর্ঘ যানজটের মুখে পড়েন তিনি। সকাল ৭টা থেকে ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকার কথা জানান তিনি।

আরও পড়ুন, বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষা দিল লাবিব

আরেক যাত্রী মো. মহিউদ্দিন বলেন, কয়েকদিন ধরেই মহাসড়কে যানজটের খবর পাচ্ছিলেন। তাই সকালে রওনা হলেও শেষ পর্যন্ত যানজট এড়ানো সম্ভব হয়নি। ভ্যাপসা গরমে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন, ৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার জানান, ভোরে মেঘনা-গোমতী সেতুর কাছে একটি ট্রাক উল্টে যাওয়ায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঈদযাত্রার আর মাত্র কয়েকদিন বাকি থাকায় মহাসড়কে ঘন ঘন যানজট জনমনে উদ্বেগ তৈরি করেছে। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

বিষয় : কুমিল্লা ঈদুল আজহা যানজট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

ঈদযাত্রার আগে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

ঈদুল আজহাকে সামনে রেখে আবারও দীর্ঘ যানজটে স্থবির হয়ে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ। বৃহস্পতিবার ভোর থেকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত কয়েক কিলোমিটারজুড়ে তৈরি হয় যানবাহনের দীর্ঘ সারি। এতে ভ্যাপসা গরমে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন, ‘মার্ডার ফিরোজ’ গ্রেপ্তার হয়নি ১৫ দিনেও, ক্ষোভে সড়ক অবরোধ

স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের ঢাকামুখী লেনে ভোর থেকেই যানবাহনের ধীরগতি শুরু হয়। পরে তা দীর্ঘ যানজটে রূপ নেয়। বিশেষ করে ঈদযাত্রা ঘনিয়ে আসায় অতিরিক্ত যানবাহনের চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।ঢাকাগামী যাত্রী ও সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু জানান, কুমিল্লা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত গাড়ি স্বাভাবিকভাবে চললেও ইলিয়টগঞ্জ পার হওয়ার পর থেকেই দীর্ঘ যানজটের মুখে পড়েন তিনি। সকাল ৭টা থেকে ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকার কথা জানান তিনি।

আরও পড়ুন, বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষা দিল লাবিব

আরেক যাত্রী মো. মহিউদ্দিন বলেন, কয়েকদিন ধরেই মহাসড়কে যানজটের খবর পাচ্ছিলেন। তাই সকালে রওনা হলেও শেষ পর্যন্ত যানজট এড়ানো সম্ভব হয়নি। ভ্যাপসা গরমে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন, ৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার জানান, ভোরে মেঘনা-গোমতী সেতুর কাছে একটি ট্রাক উল্টে যাওয়ায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঈদযাত্রার আর মাত্র কয়েকদিন বাকি থাকায় মহাসড়কে ঘন ঘন যানজট জনমনে উদ্বেগ তৈরি করেছে। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত