দেশজুড়ে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডে আতঙ্ক, শোক আর ক্ষোভে ফুঁসছে মানুষ। গাজীপুরের কাপাসিয়ায় নিজের তিন সন্তান, স্ত্রী ও শ্যালককে হত্যা করে আলোচনায় আসে ফোরকান মিয়া। পরে নদী থেকে উদ্ধার হয় তার লাশ। মেঝেতে পাশাপাশি পড়ে ছিল তিন শিশুকন্যার নিথর দেহ। জানালার পাশে হাত-মুখ বাঁধা অবস্থায় স্ত্রী, আর বিছানায় রক্তাক্ত শ্যালকের লাশ—যা দেখে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ।এর মধ্যেই রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা এবং মাথা বিচ্ছিন্ন করার ঘটনায় সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। গ্রেপ্তার হওয়া সোহেল আদালতে নিজের অপরাধ স্বীকার করলেও বিচার নিয়ে হতাশা প্রকাশ করেছেন শিশুটির বাবা। তার প্রশ্ন—“এ দেশে বিচার কি সত্যিই হয়?”অন্যদিকে মুগদা-মান্ডায় প্রবাসী মোকাররম মিয়ার আট টুকরা লাশ উদ্ধারের ঘটনায় বেরিয়ে আসে ভয়ঙ্কর তথ্য।
আরও পড়ুন , দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড, ছাড়াল ১৭ হাজার ২০০ মেগাওয়াট
হত্যার পর অভিযুক্তরা বিরিয়ানি খেয়েছে, ছাদে পার্টিও করেছে। এমন নির্মমতা কীভাবে সম্ভব—সেই প্রশ্ন ঘুরছে সর্বত্র।পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, চলতি বছরের প্রথম চার মাসেই দেশে ঘটেছে ১ হাজার ১৪২টি হত্যাকাণ্ড। অর্থাৎ প্রতিদিন গড়ে ১০টি খুন। শুধু ঢাকাতেই ৭৮টি হত্যার ঘটনা ঘটেছে।মনোরোগ বিশেষজ্ঞ ডা. মেখলা সরকার বলছেন, প্রযুক্তি আসক্তি, নৈতিক অবক্ষয়, পারিবারিক বন্ধন দুর্বল হওয়া, সহমর্মিতার সংকট এবং সহিংস কনটেন্টের প্রভাব সমাজকে ভয়ংকর দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম বলছেন, মানুষ খুব সহজেই ধৈর্য হারিয়ে ফেলছে, বাড়ছে অবৈধ সম্পর্ক ও সামাজিক অবক্ষয়।প্রশ্ন এখন একটাই—মানুষ কি ধীরে ধীরে মানবিকতা হারিয়ে ফেলছে?
আরও পড়ুন , পদ্মা ও তিস্তা ব্যারাজ নিয়ে বড় পরিকল্পনার ঘোষণা দিলেন তারেক রহমান
বিষয় : হত্যাকাণ্ড দেশজুড়ে ফুঁসছে মানুষ

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন