দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬

সীমান্ত হত্যা বন্ধে শক্তিশালী পররাষ্ট্রনীতির ঘোষণা এনসিপির

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ভারত কোনোভাবেই বাংলাদেশিদের ওপর অত্যাচার করতে পারবে না।মঙ্গলবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বোনচৌকি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি ক্ষমতায় এলে শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে। পাশাপাশি এমন আইন প্রণয়ন করা হবে, যাতে ভারত বাংলাদেশিদের ওপর নির্যাতন করতে না পারে এবং অনুপ্রবেশও ঠেকানো যায়।

আর ও পড়ুন , রাশেদ খান মেননের মুক্তির দাবি জানিয়ে যুব মৈত্রী-ছাত্র মৈত্রীর আলোচনা সভা

তিনি বলেন, “আমরা ভারতের পক্ষেও না, আমেরিকার পক্ষেও না, চীনের পক্ষেও না—আমরা বাংলাদেশের পক্ষে।”সরকারের সমালোচনা করে তিনি বলেন, সীমান্তের মানুষের নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। বরং সরকার সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিরাপত্তা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।এনসিপির এই নেতা আরও বলেন, বিশ্বের মধ্যে শান্তিকালীন সময়ে সবচেয়ে বেশি সীমান্ত হত্যা হয় বাংলাদেশে। এসব বন্ধে বিজিবি ও সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।উল্লেখ্য, গত ১৪ মে লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন খাদিমুল ইসলাম নামে এক যুবক। পরিবারের দাবি, তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।

আরও  পড়ুন , আইটি সেবার নামে হাজার কোটি টাকা লুট করেছে আ.লীগ: মঈন খান

বিষয় : শক্তিশালী এনসিপি বিএসএফের গুলি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সীমান্ত হত্যা বন্ধে শক্তিশালী পররাষ্ট্রনীতির ঘোষণা এনসিপির

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ভারত কোনোভাবেই বাংলাদেশিদের ওপর অত্যাচার করতে পারবে না।মঙ্গলবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বোনচৌকি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি ক্ষমতায় এলে শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে। পাশাপাশি এমন আইন প্রণয়ন করা হবে, যাতে ভারত বাংলাদেশিদের ওপর নির্যাতন করতে না পারে এবং অনুপ্রবেশও ঠেকানো যায়।

আর ও পড়ুন , রাশেদ খান মেননের মুক্তির দাবি জানিয়ে যুব মৈত্রী-ছাত্র মৈত্রীর আলোচনা সভা

তিনি বলেন, “আমরা ভারতের পক্ষেও না, আমেরিকার পক্ষেও না, চীনের পক্ষেও না—আমরা বাংলাদেশের পক্ষে।”সরকারের সমালোচনা করে তিনি বলেন, সীমান্তের মানুষের নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। বরং সরকার সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিরাপত্তা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।এনসিপির এই নেতা আরও বলেন, বিশ্বের মধ্যে শান্তিকালীন সময়ে সবচেয়ে বেশি সীমান্ত হত্যা হয় বাংলাদেশে। এসব বন্ধে বিজিবি ও সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।উল্লেখ্য, গত ১৪ মে লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন খাদিমুল ইসলাম নামে এক যুবক। পরিবারের দাবি, তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।

আরও  পড়ুন , আইটি সেবার নামে হাজার কোটি টাকা লুট করেছে আ.লীগ: মঈন খান

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত