বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ যুব মৈত্রী ও ছাত্র মৈত্রীর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
আরও পড়ুন, আইটি সেবার নামে হাজার কোটি টাকা লুট করেছে আ.লীগ: মঈন খান
সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল বলেন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে রাশেদ খান মেননকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি মেননসহ সব রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে মুক্তির দাবি জানান।
আরও পড়ুন, প্রিন্সকোর্ট হাসপাতালে মির্জা আব্বাস, খোঁজ নিতে গেলেন জামায়াত নেতা
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তাপস দাস। আলোচনায় মেননের রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি অতুলন দাস আলো। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক এবং ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীন আহমেদ।
আরও পড়ুন, ‘আর কখনোই আ.লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ
বক্তারা বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মৌলবাদী অপতৎপরতা বাড়ছে। এ পরিস্থিতিতে প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে বিজ্ঞানভিত্তিক ও মানবিক শিক্ষা ব্যবস্থার পক্ষে কাজ করতে হবে। তারা আরও বলেন, সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছাত্র-যুবদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আলোচনা সভা শেষে রাশেদ খান মেননের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিষয় : সভা মেনন যুব মৈত্রী-ছাত্র মৈত্রী

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন