দৈনিক সংবাদ দিগন্ত

রিজওয়ানকে খেপালেও আউট করতে পারল না বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে যেমন ছন্দে রয়েছেন, তেমনি উইকেটের পেছনেও দারুণ সক্রিয় বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার Litton Das। তবে এবার আলোচনায় তার পারফরম্যান্স নয়, বরং স্লেজিং। সিলেট টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানি ব্যাটার Mohammad Rizwan–এর সঙ্গে মাঠেই বাকযুদ্ধে জড়িয়ে পড়েন লিটন। স্টাম্প মাইকে ধরা পড়ে দুজনের কথোপকথন, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

আরও পড়ুন, আর্সেনালের জয়ে শীর্ষে আরও দৃঢ় অবস্থান, শিরোপার গন্ধ পাচ্ছে গুনাররা

ঘটনার সূত্রপাত হয় ব্যাটিংয়ের সময় রিজওয়ানের সাইট স্ক্রিন নিয়ে আপত্তি তোলাকে কেন্দ্র করে। তখন লিটনকে বলতে শোনা যায়, “কি হলো? কি করছেন?” জবাবে রিজওয়ান ইশারায় কিছু বোঝানোর চেষ্টা করলে লিটন বলেন, “প্রতি বলেই এমন করছেন, সব বলেই…” পরে উত্তেজনা বাড়তে থাকলে রিজওয়ান বলেন, “এটা কি তোমার কাজ?” উত্তরে লিটন জানান, “আপনি প্রতি বলেই ডিস্টার্ব করছেন…” একপর্যায়ে বিষয়টি আম্পায়ার পর্যন্ত গড়ায়। আম্পায়ার দুই খেলোয়াড়ের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

আরও পড়ুন, ইতিহাসের দুয়ারে বাংলাদেশ, সিলেটে সিরিজ জয়ের অপেক্ষা

তবে মাঠের উত্তাপ সেখানেই থেমে থাকেনি। বাংলাদেশ অধিনায়ক Najmul Hossain Shanto ও অভিজ্ঞ ব্যাটার Mushfiqur Rahim–ও স্লেজিংয়ে যোগ দেন। লিটনকে বলতে শোনা যায়, “কিছু রান করেছে, এখন অভিনয় শুরু করে দেবে।” আর শান্তের মন্তব্য ছিল, “অতি অভিনয়ের জন্য পঞ্চাশ পয়সা কেটে রাখা হবে।”

আরও পড়ুন, রোনালদোকে নিয়েই পর্তুগালের বিশ্বকাপ দল ঘোষণা

যদিও এসব কথার পরও রিজওয়ানের মনোযোগে বড় কোনো প্রভাব পড়েনি। দিনের খেলা শেষে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি এবং পরদিন নতুন করে ইনিংস শুরু করার প্রস্তুতি নেন। দিন শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ Shaun Tait বলেন, তিনি ঠিক কী বলা হয়েছে বুঝতে পারেননি, তবে বিষয়টি উপভোগ করেছেন। তার ভাষায়, মাঠে কিছুটা আগ্রাসী মনোভাব থাকবেই, তবে সেটি যেন সীমা না ছাড়ায়।

বিষয় : পাকিস্তান বাংলাদেশ রিজওয়ান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

রিজওয়ানকে খেপালেও আউট করতে পারল না বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত