দৈনিক সংবাদ দিগন্ত

অগ্নিযোদ্ধাদের শপথে শুরু ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং গ্রাউন্ডে বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী প্যারেড পরিদর্শন করেন। পরে নবীন স্টেশন অফিসার, ফায়ারফাইটার, ড্রাইভার, ডুবুরি ও নার্সিং অ্যাটেনডেন্টদের শপথবাক্য পাঠ করানো হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

আরও পড়ুন , ভূমিসেবায় দুর্নীতি-হয়রানি বন্ধের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

 সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল।বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগে সাহস, ত্যাগ ও পেশাদারিত্বের মাধ্যমে ফায়ার সার্ভিস জাতির আস্থা অর্জন করেছে। তিনি বলেন, “দুর্যোগে মানুষের পাশে প্রথম ছুটে যাওয়া এই বাহিনী জাতির গর্ব।”এসময় বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২০ জন সদস্যকে পদক প্রদান করা হয়। পাশাপাশি চৌকশ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা দেওয়া হয়।ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, আধুনিক, দক্ষ ও জনবান্ধব বাহিনী গঠনে সবাইকে নিয়ে কাজ করছে অধিদপ্তর। অন্যদিকে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ফায়ারফাইটারদের সততা, নিষ্ঠা ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

আরও পড়ুন , ফুটপাতে হকার পুনর্বাসন কেন বেআইনি নয় হাইকোর্টের রুল জারি

বিষয় : উদ্বোধন অগ্নিযোদ্ধা ডিফেন্স সপ্তাহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

অগ্নিযোদ্ধাদের শপথে শুরু ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x