দৈনিক সংবাদ দিগন্ত

ভূমিসেবায় দুর্নীতি-হয়রানি বন্ধের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানউদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে ভূমিসেবা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না এবং দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না।তিনি জানান, সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার মাধ্যমে নাগরিকদের জন্য সহজ, দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে কাজ করছে। ইতোমধ্যে ভূমি প্রশাসনের অধিকাংশ সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।সরকারপ্রধান বলেন, জমি সংক্রান্ত বিরোধ, মামলা ও জটিলতা দিন দিন বাড়ছে। তাই নির্ভুল রেকর্ড সংরক্ষণ, পরিকল্পিত ব্যবহার এবং দক্ষ ব্যবস্থাপনা এখন সময়ের দাবি।

আরও পড়ুন , ফুটপাতে হকার পুনর্বাসন কেন বেআইনি নয় হাইকোর্টের রুল জারি

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা চালু হলে জমি সংক্রান্ত বিরোধ কমবে এবং ভূমি অফিসে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও হ্রাস পাবে।প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, জনগণকে সেবা দেওয়া কোনো করুণা নয়, এটি রাষ্ট্রের দায়িত্ব।অনুষ্ঠানে তিনি আরও উল্লেখ করেন, সরকার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় ভূমিসেবা সহজীকরণে কাজ করছে।সব মিলিয়ে নাগরিকবান্ধব, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সরকারপ্রধান।

আরও  পড়ুন , বুধবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ

বিষয় : প্রতিশ্রুতি ভূমিসেবা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

ভূমিসেবায় দুর্নীতি-হয়রানি বন্ধের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানউদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে ভূমিসেবা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না এবং দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না।তিনি জানান, সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার মাধ্যমে নাগরিকদের জন্য সহজ, দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে কাজ করছে। ইতোমধ্যে ভূমি প্রশাসনের অধিকাংশ সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।সরকারপ্রধান বলেন, জমি সংক্রান্ত বিরোধ, মামলা ও জটিলতা দিন দিন বাড়ছে। তাই নির্ভুল রেকর্ড সংরক্ষণ, পরিকল্পিত ব্যবহার এবং দক্ষ ব্যবস্থাপনা এখন সময়ের দাবি।

আরও পড়ুন , ফুটপাতে হকার পুনর্বাসন কেন বেআইনি নয় হাইকোর্টের রুল জারি

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা চালু হলে জমি সংক্রান্ত বিরোধ কমবে এবং ভূমি অফিসে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও হ্রাস পাবে।প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, জনগণকে সেবা দেওয়া কোনো করুণা নয়, এটি রাষ্ট্রের দায়িত্ব।অনুষ্ঠানে তিনি আরও উল্লেখ করেন, সরকার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় ভূমিসেবা সহজীকরণে কাজ করছে।সব মিলিয়ে নাগরিকবান্ধব, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সরকারপ্রধান।

আরও  পড়ুন , বুধবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত