প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
ভূমিসেবায় দুর্নীতি-হয়রানি বন্ধের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
সংবাদ দিগন্ত ||
রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে ভূমিসেবা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না এবং দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না।তিনি জানান, সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার মাধ্যমে নাগরিকদের জন্য সহজ, দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে কাজ করছে। ইতোমধ্যে ভূমি প্রশাসনের অধিকাংশ সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।সরকারপ্রধান বলেন, জমি সংক্রান্ত বিরোধ, মামলা ও জটিলতা দিন দিন বাড়ছে। তাই নির্ভুল রেকর্ড সংরক্ষণ, পরিকল্পিত ব্যবহার এবং দক্ষ ব্যবস্থাপনা এখন সময়ের দাবি।আরও পড়ুন , ফুটপাতে হকার পুনর্বাসন কেন বেআইনি নয় হাইকোর্টের রুল জারি তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা চালু হলে জমি সংক্রান্ত বিরোধ কমবে এবং ভূমি অফিসে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও হ্রাস পাবে।প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, জনগণকে সেবা দেওয়া কোনো করুণা নয়, এটি রাষ্ট্রের দায়িত্ব।অনুষ্ঠানে তিনি আরও উল্লেখ করেন, সরকার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় ভূমিসেবা সহজীকরণে কাজ করছে।সব মিলিয়ে নাগরিকবান্ধব, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সরকারপ্রধান।আরও পড়ুন , বুধবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত