দৈনিক সংবাদ দিগন্ত

ফারাক্কা চুক্তি ও তিস্তা প্রকল্পে সময় চাইলেন প্রতিমন্ত্রী

ফারাক্কা চুক্তি, পদ্মা ব্যারাজ প্রকল্প এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, সরকারের মেয়াদ মাত্র তিন মাস হয়েছে, তাই এসব বড় প্রকল্প বাস্তবায়নে সময় ও অপেক্ষা প্রয়োজন। সোমবার রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন, দেশের আকাশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা

পানিসম্পদ প্রতিমন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এবং একনেকে পদ্মা ব্যারাজ প্রকল্পের জন্য বরাদ্দও হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এসব প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন।” তিনি আরও বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সামনে বর্তমানে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে—ফারাক্কা চুক্তি, পদ্মা ব্যারাজ প্রকল্প এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এসব প্রকল্প বাস্তবায়নে কারিগরি যাচাই-বাছাই, পরীক্ষা-নিরীক্ষা ও পরিকল্পনার নানা ধাপ রয়েছে, যা সরকার গুরুত্বের সঙ্গে এগিয়ে নিচ্ছে।

আরও পড়ুন, সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা

ফারাক্কা চুক্তি প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, আগামী ১১ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হবে। সরকার নতুন করে চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে। অতীতের চুক্তিগুলোর মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯৭৭ সালের চুক্তিকে সবচেয়ে সময়োপযোগী ও কার্যকর বলে উল্লেখ করেন তিনি। এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার একটি মহৎ উদ্যোগ। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী সন্তানদের সুযোগ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি গঠন

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতায় রংপুর বিভাগের আট জেলার বিজয়ী দল অংশ নেয়। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিক্স ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

বিষয় : প্রতিমন্ত্রী ফারাক্কা চুক্তি তিস্তা প্রকল্প

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

ফারাক্কা চুক্তি ও তিস্তা প্রকল্পে সময় চাইলেন প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

ফারাক্কা চুক্তি, পদ্মা ব্যারাজ প্রকল্প এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, সরকারের মেয়াদ মাত্র তিন মাস হয়েছে, তাই এসব বড় প্রকল্প বাস্তবায়নে সময় ও অপেক্ষা প্রয়োজন। সোমবার রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন, দেশের আকাশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা

পানিসম্পদ প্রতিমন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এবং একনেকে পদ্মা ব্যারাজ প্রকল্পের জন্য বরাদ্দও হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এসব প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন।” তিনি আরও বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সামনে বর্তমানে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে—ফারাক্কা চুক্তি, পদ্মা ব্যারাজ প্রকল্প এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এসব প্রকল্প বাস্তবায়নে কারিগরি যাচাই-বাছাই, পরীক্ষা-নিরীক্ষা ও পরিকল্পনার নানা ধাপ রয়েছে, যা সরকার গুরুত্বের সঙ্গে এগিয়ে নিচ্ছে।

আরও পড়ুন, সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা

ফারাক্কা চুক্তি প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, আগামী ১১ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হবে। সরকার নতুন করে চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে। অতীতের চুক্তিগুলোর মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯৭৭ সালের চুক্তিকে সবচেয়ে সময়োপযোগী ও কার্যকর বলে উল্লেখ করেন তিনি। এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার একটি মহৎ উদ্যোগ। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী সন্তানদের সুযোগ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি গঠন

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতায় রংপুর বিভাগের আট জেলার বিজয়ী দল অংশ নেয়। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিক্স ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত