দৈনিক সংবাদ দিগন্ত

শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসী কল্যাণমন্ত্রী

বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে যাচ্ছে বলে আশাবাদ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।সোমবার ঢাকা সফররত কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।মালয়েশিয়ার শ্রমবাজার কবে চালু হবে—এমন প্রশ্নে মন্ত্রী বলেন, খুব তাড়াতাড়িই সুখবর আসবে।এ সময় শ্রমবাজারে সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর এবং এ বিষয়ে ‘জিহাদ’ চলছে।

আরও  পড়ুন , ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ফিলিং স্টেশন খোলা ২৪ ঘণ্টা 

২০২৪ সাল থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নেওয়া কার্যত বন্ধ রয়েছে। সে সময় দেশটির সরকার ঘোষণা দিয়েছিল, অনুমোদন পাওয়া কর্মীদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবেশ করতে হবে, এরপর আর নতুন কর্মী নেওয়া হবে না।এরপর দীর্ঘ সময় ধরে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও শ্রমবাজার পুনরায় চালু করা সম্ভব হয়নি।বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ এ শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নেয়। এ লক্ষ্যে সম্প্রতি মালয়েশিয়া সফরও করেন প্রবাসীকল্যাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

আরও পড়ুন, আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক, নির্ধারিত হবে ঈদুল আজহার তারিখ

বিষয় : শ্রমবাজার বৈদেশিক কল্যাণমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে যাচ্ছে বলে আশাবাদ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।সোমবার ঢাকা সফররত কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।মালয়েশিয়ার শ্রমবাজার কবে চালু হবে—এমন প্রশ্নে মন্ত্রী বলেন, খুব তাড়াতাড়িই সুখবর আসবে।এ সময় শ্রমবাজারে সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর এবং এ বিষয়ে ‘জিহাদ’ চলছে।

আরও  পড়ুন , ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ফিলিং স্টেশন খোলা ২৪ ঘণ্টা 

২০২৪ সাল থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নেওয়া কার্যত বন্ধ রয়েছে। সে সময় দেশটির সরকার ঘোষণা দিয়েছিল, অনুমোদন পাওয়া কর্মীদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবেশ করতে হবে, এরপর আর নতুন কর্মী নেওয়া হবে না।এরপর দীর্ঘ সময় ধরে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও শ্রমবাজার পুনরায় চালু করা সম্ভব হয়নি।বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ এ শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নেয়। এ লক্ষ্যে সম্প্রতি মালয়েশিয়া সফরও করেন প্রবাসীকল্যাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

আরও পড়ুন, আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক, নির্ধারিত হবে ঈদুল আজহার তারিখ

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত