দৈনিক সংবাদ দিগন্ত

কওমি মাদ্রাসার চামড়া বর্জনের ঘোষণা, কুরবানির ঈদে বড় সংকটের শঙ্কা

কওমি মাদ্রাসাগুলো।

কুরবানির ঈদ সামনে, আর ঠিক এই সময় দেশের চামড়া শিল্পে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। যুগ যুগ ধরে কওমি মাদ্রাসা ও এতিমখানাগুলো কুরবানির পশুর চামড়া সংগ্রহ করলেও এবার সেই ধারা থেকে সরে আসার ঘোষণা দিয়েছে কওমি মাদ্রাসাগুলো।দেশের শীর্ষ কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন ‘কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদ’ জানিয়েছে, সিলেট বিভাগের মাদ্রাসাগুলো এবার কুরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না। একইসঙ্গে ঢাকাসহ দেশের আরও বেশ কিছু বড় মাদ্রাসাও একই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে।মাদ্রাসা সংশ্লিষ্টদের দাবি, বছরের পর বছর চামড়ার ন্যায্যমূল্য না পাওয়া, বাজারে সিন্ডিকেট এবং 

আরো পড়ুন , টানা বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা

সরকারের কার্যকর পদক্ষেপের অভাব তাদের এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।এক সময় যে চামড়া বিক্রি করে মাদ্রাসা ও এতিমখানার বড় অংশের ব্যয় চলত, এখন সেই চামড়ার দাম অনেক জায়গায় লবণের খরচও তুলতে পারছে না। ফলে হতাশা থেকেই এই বর্জনের ডাক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, মাদ্রাসাগুলো চামড়া সংগ্রহ না করলে সাধারণ মানুষ চামড়া সংরক্ষণ করতে পারবে না। দ্রুত সংগ্রহ ও লবণজাত না হলে লাখ লাখ চামড়া নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হবে। এতে ট্যানারি শিল্প 

কাঁচামাল সংকটে পড়বে এবং রপ্তানি আয়েও বড় ধাক্কা আসতে পারে।এদিকে শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কওমি মাদ্রাসাগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সরকার চামড়া খাত সংস্কারে কাজ করছে এবং প্রয়োজনে মাদ্রাসা নেতাদের সঙ্গে জরুরি বৈঠকেও বসবে।এখন বড় প্রশ্ন—সরকার ও কওমি মাদ্রাসার মধ্যে সমঝোতা না হলে, এবারের কুরবানির ঈদে কি দেশের চামড়া শিল্পে বড় বিপর্যয় নেমে আসছে

বিষয় : কুরবানির ঈদে দেশের চামড়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

কওমি মাদ্রাসার চামড়া বর্জনের ঘোষণা, কুরবানির ঈদে বড় সংকটের শঙ্কা

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

কুরবানির ঈদ সামনে, আর ঠিক এই সময় দেশের চামড়া শিল্পে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। যুগ যুগ ধরে কওমি মাদ্রাসা ও এতিমখানাগুলো কুরবানির পশুর চামড়া সংগ্রহ করলেও এবার সেই ধারা থেকে সরে আসার ঘোষণা দিয়েছে কওমি মাদ্রাসাগুলো।দেশের শীর্ষ কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন ‘কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদ’ জানিয়েছে, সিলেট বিভাগের মাদ্রাসাগুলো এবার কুরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না। একইসঙ্গে ঢাকাসহ দেশের আরও বেশ কিছু বড় মাদ্রাসাও একই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে।মাদ্রাসা সংশ্লিষ্টদের দাবি, বছরের পর বছর চামড়ার ন্যায্যমূল্য না পাওয়া, বাজারে সিন্ডিকেট এবং 

আরো পড়ুন , টানা বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা

সরকারের কার্যকর পদক্ষেপের অভাব তাদের এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।এক সময় যে চামড়া বিক্রি করে মাদ্রাসা ও এতিমখানার বড় অংশের ব্যয় চলত, এখন সেই চামড়ার দাম অনেক জায়গায় লবণের খরচও তুলতে পারছে না। ফলে হতাশা থেকেই এই বর্জনের ডাক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, মাদ্রাসাগুলো চামড়া সংগ্রহ না করলে সাধারণ মানুষ চামড়া সংরক্ষণ করতে পারবে না। দ্রুত সংগ্রহ ও লবণজাত না হলে লাখ লাখ চামড়া নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হবে। এতে ট্যানারি শিল্প 

কাঁচামাল সংকটে পড়বে এবং রপ্তানি আয়েও বড় ধাক্কা আসতে পারে।এদিকে শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কওমি মাদ্রাসাগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সরকার চামড়া খাত সংস্কারে কাজ করছে এবং প্রয়োজনে মাদ্রাসা নেতাদের সঙ্গে জরুরি বৈঠকেও বসবে।এখন বড় প্রশ্ন—সরকার ও কওমি মাদ্রাসার মধ্যে সমঝোতা না হলে, এবারের কুরবানির ঈদে কি দেশের চামড়া শিল্পে বড় বিপর্যয় নেমে আসছে

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত