দেশে কয়েকদিনের টানা বৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে কিছু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।শনিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ভারী থেকে অতিভারী এবং রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে।একই সময়ে ভারতের পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম ও ত্রিপুরা অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন , কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর, কৃষি বিশ্ববিদ্যালয় নিয়েও ইতিবাচক বার্তা
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উজানে আরও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।এদিকে সুরমা-কুশিয়ারা নদীর পানির সমতল ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে এবং আগামী তিন দিন তা আরও বাড়তে পারে।নেত্রকোনার ধনু-বাউলাই নদীর পানিও বাড়ছে। পাশাপাশি মনু-খোয়াই নদীর পানিও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।তবে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদীর পানির সমতল আপাতত স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।বিশেষজ্ঞরা বলছেন, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
আরও পড়ুন , দেশজুড়ে বাড়ছে খুন-অপহরণ-ছিনতাই, চার মাসে নিহত ১১৪২
বিষয় : পরিস্থিতি বন্যা টানা বৃষ্টি

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন