দৈনিক সংবাদ দিগন্ত

কুমিল্লা-ঢাকা রুটে যানজটহীন ঈদযাত্রা

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে রাজধানী Dhaka-সহ দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এখন স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ নিজ গন্তব্যে ফিরছেন।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ থাকলেও বড় কোনো যানজট দেখা যায়নি। যাত্রীদের স্বস্তিতে বাড়ি ফেরার সুযোগ করে দিতে মহাসড়কে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং স্কাউটস সদস্যরা দায়িত্ব পালন করছেন। আরও পড়ুন, আদ-দ্বীন হাসপাতালে অভ্যন্তরীণ তদন্ত শুরুকুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় যানবাহনের শৃঙ্খলা রক্ষায় মাইকিংয়ের মাধ্যমে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। এতে মহাসড়কে যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে।আরও পড়ুন, উত্তরা ধর্ষণের ভাইরাল পোস্ট সম্পূর্ণ মিথ্যা: ডিএমপিঈদের আগের দিন বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে কোনো উল্লেখযোগ্য যানজট না থাকায় স্বস্তিতে গন্তব্যে পৌঁছাচ্ছেন যাত্রীরা। তিশা প্লাস ট্রান্সপোর্টের এক কর্মকর্তা জানান, রাজধানী ঢাকা ও চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত যাত্রায় কোথাও কোনো ভোগান্তি নেই এবং যানজটহীন পরিবেশে বাস চলাচল করছে।আরও পড়ুন, কালশী বস্তিতে ভয়াবহ আগুন, আরও যাচ্ছে ৫ ইউনিট হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার জানান, ঈদুল আজহা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ফলে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছেন।

কুমিল্লা-ঢাকা রুটে যানজটহীন ঈদযাত্রা