দৈনিক সংবাদ দিগন্ত

চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখনন উদ্বোধন

চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখননসহ একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নিতে শনিবার চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা দেন তিনি।সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

আরও  পড়ুন , ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, সতর্ক সংকেত জারি

দুপুর পৌনে ২টায় চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন এলাকায় বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।পরে দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন , বাংলাদেশ–ব্রাজিল উপদেষ্টা পর্যায়ে মাসিক বৈঠকে সম্মতি

বিষয় : উন্নয়ন প্রধানমন্ত্রী চাঁদপুর সফর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখনন উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখননসহ একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নিতে শনিবার চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা দেন তিনি।সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

আরও  পড়ুন , ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, সতর্ক সংকেত জারি

দুপুর পৌনে ২টায় চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন এলাকায় বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।পরে দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন , বাংলাদেশ–ব্রাজিল উপদেষ্টা পর্যায়ে মাসিক বৈঠকে সম্মতি

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত