দৈনিক সংবাদ দিগন্ত

দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩৫ জন

দেশে ডেঙ্গু পরিস্থিতিতে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন, ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯০০ রোগী, ক্ষোভ নূরুল হক নূরের

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন, খুলনা বিভাগে ৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৪১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এতে চলতি বছরে এখন পর্যন্ত মোট ২ হাজার ৫৬৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন, দেশে হাম-উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে বলা হয়, চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ২ হাজার ৬৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ১ শতাংশ নারী। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

আরও পড়ুন, মেডিকেল সেন্টারে মোবাইল কোর্ট, জরিমানা ৫৫ হাজার

এদিকে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ৪১৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুম ঘনিয়ে আসার আগে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম জোরদার করা জরুরি।

বিষয় : মৃত্যু ডেঙ্গু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩৫ জন

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

দেশে ডেঙ্গু পরিস্থিতিতে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন, ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯০০ রোগী, ক্ষোভ নূরুল হক নূরের

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন, খুলনা বিভাগে ৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৪১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এতে চলতি বছরে এখন পর্যন্ত মোট ২ হাজার ৫৬৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন, দেশে হাম-উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে বলা হয়, চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ২ হাজার ৬৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ১ শতাংশ নারী। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

আরও পড়ুন, মেডিকেল সেন্টারে মোবাইল কোর্ট, জরিমানা ৫৫ হাজার

এদিকে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ৪১৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুম ঘনিয়ে আসার আগে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম জোরদার করা জরুরি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত