দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১০ মে ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে মাঠে এনসিপি, ঘোষণা হচ্ছে ১০০ প্রার্থীর নাম

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে মাঠে এনসিপি

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মাঠে সক্রিয়তা বাড়াচ্ছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি। প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে দলসমর্থিত ১০০ প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে দলটি।রোববার বিকাল ৩টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ ঘোষণা দেওয়া হবে।শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রথম ধাপে ১০০ জন চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

আরও পড়ুন , ব্যাংককে আহত জুলাই যোদ্ধাদের পাশে ডা. শফিকুর রহমান, চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান

দলটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ উপলক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং সদস্যসচিব আব্দুল হান্নান মাসউদ।এছাড়া দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরাও সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে জানানো হয়েছে।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির এই প্রার্থী ঘোষণা দলটির সাংগঠনিক শক্তি যাচাই এবং মাঠপর্যায়ে অবস্থান জানান দেওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন , রাজনৈতিক ট্যাগিংয়ের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুললেন তাসনিম জারা

বিষয় : এনসিপি সক্রিয়তা দলসমর্থিত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৬ জুলাই ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে মাঠে এনসিপি, ঘোষণা হচ্ছে ১০০ প্রার্থীর নাম

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মাঠে সক্রিয়তা বাড়াচ্ছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি। প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে দলসমর্থিত ১০০ প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে দলটি।রোববার বিকাল ৩টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ ঘোষণা দেওয়া হবে।শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রথম ধাপে ১০০ জন চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

আরও পড়ুন , ব্যাংককে আহত জুলাই যোদ্ধাদের পাশে ডা. শফিকুর রহমান, চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান

দলটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ উপলক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং সদস্যসচিব আব্দুল হান্নান মাসউদ।এছাড়া দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরাও সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে জানানো হয়েছে।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির এই প্রার্থী ঘোষণা দলটির সাংগঠনিক শক্তি যাচাই এবং মাঠপর্যায়ে অবস্থান জানান দেওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন , রাজনৈতিক ট্যাগিংয়ের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুললেন তাসনিম জারা

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত