দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬

ব্যাংককে আহত জুলাই যোদ্ধাদের পাশে ডা. শফিকুর রহমান, চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান

ত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে গিয়ে তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানেন।সফরকালে ডা. শফিকুর রহমান আহতদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করেন। একই সঙ্গে তাদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। তিনি সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

আরও  পড়ুন . রাজনৈতিক ট্যাগিংয়ের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুললেন তাসনিম জারা

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম।জানা গেছে, গুরুতর আহত কয়েকজন জুলাই যোদ্ধা বর্তমানে ব্যাংককের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসা অগ্রগতি এবং প্রয়োজনীয় সহায়তা নিয়েও আলোচনা করেন বিরোধীদলীয় নেতা।রাজনৈতিক অঙ্গনেও এ সফরকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, আহত আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিক ও রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেছে জামায়াতে ইসলামী।

বিষয় : জুলাই যোদ্ধা বিরোধীদলীয় , চিকিৎসাসেবা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৬ জুলাই ২০২৬

ব্যাংককে আহত জুলাই যোদ্ধাদের পাশে ডা. শফিকুর রহমান, চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে গিয়ে তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানেন।সফরকালে ডা. শফিকুর রহমান আহতদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করেন। একই সঙ্গে তাদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। তিনি সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

আরও  পড়ুন . রাজনৈতিক ট্যাগিংয়ের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুললেন তাসনিম জারা

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম।জানা গেছে, গুরুতর আহত কয়েকজন জুলাই যোদ্ধা বর্তমানে ব্যাংককের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসা অগ্রগতি এবং প্রয়োজনীয় সহায়তা নিয়েও আলোচনা করেন বিরোধীদলীয় নেতা।রাজনৈতিক অঙ্গনেও এ সফরকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, আহত আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিক ও রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেছে জামায়াতে ইসলামী।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত