সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার ৩৮টি অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে এসব প্রতিবেদন হস্তান্তর করেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম।প্রতিবেদনগুলোতে সরকারি খাতের বিভিন্ন সংস্থার আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা এবং কাজের দক্ষতা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন , দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিরুদ্ধে পরোয়ানা, আদালতে নতুন শুনানি
সরকারি সূত্র জানায়, এসব অডিট রিপোর্ট প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রধানমন্ত্রী রিপোর্টগুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের অডিট রিপোর্ট বাস্তবায়ন হলে সরকারি ব্যবস্থাপনায় আর্থিক শৃঙ্খলা ও দক্ষতা আরও বাড়বে।
বিষয় : প্রধানমন্ত্রী রিপোর্ট হস্তান্ত

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন