রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আগামী তিন দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত। সোমবার ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।আরও পড়ুন, ঈদের দীর্ঘ ছুটি শেষে খুলেছে অফিস-আদালত, উপস্থিতি কমস্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে তদন্ত করছে। তিনি জানান, তদন্ত কমিটি প্রাথমিকভাবে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও আরও বাস্তবভিত্তিক তথ্য সংগ্রহের জন্য সময় বাড়ানো হয়েছে। আগামী ৩ জুনের মধ্যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।আরও পড়ুন, চামড়া সংরক্ষণে চাহিদার মাত্র ১৬ শতাংশ লবণ দিয়েছে সরকারমন্ত্রী আরও বলেন, তিনি নিজে হাসপাতাল পরিদর্শন করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও ঘটনাস্থলে গেছেন। শিশুদের মায়েদের বক্তব্যসহ বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত কাজ এগিয়ে চলছে। আইনি প্রক্রিয়া প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।আরও পড়ুন, ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ত দিনশিশুদের মৃত্যুর পর পোস্টমর্টেম না হওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হলেও কোনো অভিভাবক এতে সম্মতি দেননি। জোর করে পোস্টমর্টেম করলে নতুন জটিলতা তৈরি হতে পারত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে একটি মামলা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।