দৈনিক সংবাদ দিগন্ত

সংস্কার কাজের জন্য সুনামগঞ্জে সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

সুনামগঞ্জে সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

জরুরি সংস্কার কাজের কারণে আজ সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট চলবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।কর্তৃপক্ষ জানায়, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত সোর্স লাইনের একটি টাওয়ারের গোড়া মরিচা ধরে ক্ষয়ে গেছে।এ কারণে কালিপুর হাওর এলাকায় নতুন পোল স্থাপনসহ জরুরি মেরামত কাজ হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন , গোবিন্দগঞ্জে খাটের নিচে গাঁজা, স্বামী-স্ত্রী গ্রেফতার

এই কাজের জন্য সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।তবে কাজ শেষ হলেই দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে বলে আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ জানিয়েছেন, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি গ্রাহকদের সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন।

বিষয় : সুনামগঞ্জ সংস্কার বিদ্যুৎ বন্ধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সংস্কার কাজের জন্য সুনামগঞ্জে সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

জরুরি সংস্কার কাজের কারণে আজ সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট চলবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।কর্তৃপক্ষ জানায়, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত সোর্স লাইনের একটি টাওয়ারের গোড়া মরিচা ধরে ক্ষয়ে গেছে।এ কারণে কালিপুর হাওর এলাকায় নতুন পোল স্থাপনসহ জরুরি মেরামত কাজ হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন , গোবিন্দগঞ্জে খাটের নিচে গাঁজা, স্বামী-স্ত্রী গ্রেফতার

এই কাজের জন্য সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।তবে কাজ শেষ হলেই দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে বলে আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ জানিয়েছেন, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি গ্রাহকদের সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x