দৈনিক সংবাদ দিগন্ত

সংগঠনে ঝাঁপ দিচ্ছে বিএনপি: পুনর্গঠনের বার্তায় মাঠে সক্রিয় নেতাকর্মীরা

নতুন করে গতি আনতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল

দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে নতুন করে গতি আনতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের মেয়াদোত্তীর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠনকে সামনে রেখে এখন সরব হয়ে উঠেছে দলটির নেতাকর্মীরা।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত হয়ে একাধিক বৈঠকের মাধ্যমে নেতাদের দিকনির্দেশনা দিচ্ছেন। এতে তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।বিশেষ করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সম্ভাব্য পদপ্রত্যাশীদের মধ্যে তৎপরতা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। তারা বিগত আন্দোলন-সংগ্রামে নিজেদের অবদান তুলে ধরে কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।দলীয় সূত্রে জানা গেছে, গত এপ্রিলের শুরু থেকেই অঙ্গ সংগঠনগুলো পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। 

আর ও পড়ুন , জীবনের নতুন অধ্যায় শুরু হলো দোয়া চাইলেন এনসিপি নেতা ডা. মাহমুদা মিতু

একাধিক বৈঠকে সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে নতুন নেতৃত্ব তৈরির ওপর জোর দেওয়া হয়েছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, বর্তমানে দলের ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে ১০টিরই কমিটি মেয়াদোত্তীর্ণ। গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট সময় পর নতুন কমিটি গঠনের কথা থাকলেও তা দীর্ঘদিন বাস্তবায়ন হয়নি।তিনি আরও বলেন, “পুনর্গঠন কার্যক্রম চলমান রয়েছে এবং দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে সংগঠনে বড় পরিবর্তন আনা হবে।”এদিকে, আগামী ৯ মে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। এই বৈঠককে পুনর্গঠন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পুনর্গঠন সফল হলে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়বে এবং মাঠপর্যায়ে কার্যক্রমে নতুন গতি আসবে।

বিষয় : সংগঠন জাতীয়তাবাদী প্রার্থী সক্রিয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

সংগঠনে ঝাঁপ দিচ্ছে বিএনপি: পুনর্গঠনের বার্তায় মাঠে সক্রিয় নেতাকর্মীরা

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে নতুন করে গতি আনতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের মেয়াদোত্তীর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠনকে সামনে রেখে এখন সরব হয়ে উঠেছে দলটির নেতাকর্মীরা।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত হয়ে একাধিক বৈঠকের মাধ্যমে নেতাদের দিকনির্দেশনা দিচ্ছেন। এতে তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।বিশেষ করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সম্ভাব্য পদপ্রত্যাশীদের মধ্যে তৎপরতা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। তারা বিগত আন্দোলন-সংগ্রামে নিজেদের অবদান তুলে ধরে কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।দলীয় সূত্রে জানা গেছে, গত এপ্রিলের শুরু থেকেই অঙ্গ সংগঠনগুলো পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। 

আর ও পড়ুন , জীবনের নতুন অধ্যায় শুরু হলো দোয়া চাইলেন এনসিপি নেতা ডা. মাহমুদা মিতু

একাধিক বৈঠকে সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে নতুন নেতৃত্ব তৈরির ওপর জোর দেওয়া হয়েছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, বর্তমানে দলের ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে ১০টিরই কমিটি মেয়াদোত্তীর্ণ। গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট সময় পর নতুন কমিটি গঠনের কথা থাকলেও তা দীর্ঘদিন বাস্তবায়ন হয়নি।তিনি আরও বলেন, “পুনর্গঠন কার্যক্রম চলমান রয়েছে এবং দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে সংগঠনে বড় পরিবর্তন আনা হবে।”এদিকে, আগামী ৯ মে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। এই বৈঠককে পুনর্গঠন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পুনর্গঠন সফল হলে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়বে এবং মাঠপর্যায়ে কার্যক্রমে নতুন গতি আসবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত