দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৪ মে ২০২৬

পশ্চিমবঙ্গের রাজনীতি বদলালেও সম্পর্কে প্রভাব পড়বে না: প্রতিমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল বা রাজনৈতিক পটপরিবর্তন যাই হোক না কেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, পশ্চিমবঙ্গে যেই দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশ নিজের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ চালিয়ে যাবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর এবং এটি কোনো নির্দিষ্ট রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের ওপর নির্ভরশীল নয়। প্রতিমন্ত্রী আরও বলেন, বিভিন্ন বিষয়ে ছড়ানো গুজব নিয়ে বিভ্রান্ত না হয়ে বাংলাদেশ তার উন্নয়ন ও কূটনৈতিক লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে।

আরও পড়ুন, জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন বিএনপির নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সেবা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তার মতে, খুব শিগগিরই ভারত বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা সেবা পুনরায় চালু করবে। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। 

আরও পড়ুন, কুরবানির বর্জ্য ১২ ঘণ্টায় অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

তিনি আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধ পুশ-ইন বন্ধ করা এবং দীর্ঘদিনের অমীমাংসিত পানি চুক্তিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে ভারতের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। প্রতিমন্ত্রী বলেন, নতুন রাজনৈতিক পরিস্থিতিতেও এসব আলোচনা আরও জোরদার হবে এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় সরকার সর্বদা অটল থাকবে।

বিষয় : রাজনীতি পশ্চিমবঙ্গ সম্পর্ক প্রতিমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গের রাজনীতি বদলালেও সম্পর্কে প্রভাব পড়বে না: প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল বা রাজনৈতিক পটপরিবর্তন যাই হোক না কেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, পশ্চিমবঙ্গে যেই দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশ নিজের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ চালিয়ে যাবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর এবং এটি কোনো নির্দিষ্ট রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের ওপর নির্ভরশীল নয়। প্রতিমন্ত্রী আরও বলেন, বিভিন্ন বিষয়ে ছড়ানো গুজব নিয়ে বিভ্রান্ত না হয়ে বাংলাদেশ তার উন্নয়ন ও কূটনৈতিক লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে।

আরও পড়ুন, জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন বিএনপির নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সেবা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তার মতে, খুব শিগগিরই ভারত বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা সেবা পুনরায় চালু করবে। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। 

আরও পড়ুন, কুরবানির বর্জ্য ১২ ঘণ্টায় অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

তিনি আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধ পুশ-ইন বন্ধ করা এবং দীর্ঘদিনের অমীমাংসিত পানি চুক্তিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে ভারতের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। প্রতিমন্ত্রী বলেন, নতুন রাজনৈতিক পরিস্থিতিতেও এসব আলোচনা আরও জোরদার হবে এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় সরকার সর্বদা অটল থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত