আগামী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে ঈদুল আজহার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুরবানির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। অতীতে অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা সম্ভব হয়নি। তবে এবার প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন—সব সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পর্যায়ে ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কার নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন, নারী সংসদ সদস্যরা গণতন্ত্রে নতুন ভূমিকা রাখবে: মির্জা ফখরুল
তিনি আরও জানান, এ বিষয়ে শিগগিরই স্থানীয় সরকার মন্ত্রণালয় দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা করবে। সেখানে প্রশাসক ও মেয়রদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে, যাতে এই নির্দেশনা বাস্তবায়ন করা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার চায় জনগণের সামনে একটি কার্যকর ও পরিচ্ছন্ন বর্জ্য ব্যবস্থাপনার উদাহরণ স্থাপন করতে। এজন্য স্যানিটেশন ব্যবস্থাও জোরদার করা হবে, যাতে জনস্বাস্থ্য সুরক্ষিত থাকে।
আরও পড়ুন, জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন বিএনপির নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা
এছাড়া প্রধানমন্ত্রী মহাসড়ক ও রেললাইনের পাশে পশুর হাট বসানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন, কোনো অবস্থাতেই মহাসড়কের ওপর বা রেললাইনের পাশে পশুর হাট বসানো যাবে না, যাতে যানবাহন চলাচল ও জননিরাপত্তা বিঘ্নিত না হয়।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন