দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৪ মে ২০২৬

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন বিএনপির নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা

রাজধানীর শেরেবাংলা নগর-এ অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।সোমবার (৪ মে) দুপুরে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং পরে দোয়া-মোনাজাতে অংশ নেন।এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

আর ও পড়ুন , নারী সংসদ সদস্যরা গণতন্ত্রে নতুন ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

 তিনি নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে মাজার প্রাঙ্গণে দোয়া করেন এবং মরহুমদের আত্মার শান্তি কামনা করেন।এর আগে রোববার রাত ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন। শপথ পাঠ করান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শপথের পরপরই এমন আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন দলীয় ঐতিহ্য ও রাজনৈতিক বার্তা বহন করে।

বিষয় : শ্রদ্ধা নবনির্বাচিত নারী সংসদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন বিএনপির নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

রাজধানীর শেরেবাংলা নগর-এ অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।সোমবার (৪ মে) দুপুরে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং পরে দোয়া-মোনাজাতে অংশ নেন।এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

আর ও পড়ুন , নারী সংসদ সদস্যরা গণতন্ত্রে নতুন ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

 তিনি নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে মাজার প্রাঙ্গণে দোয়া করেন এবং মরহুমদের আত্মার শান্তি কামনা করেন।এর আগে রোববার রাত ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন। শপথ পাঠ করান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শপথের পরপরই এমন আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন দলীয় ঐতিহ্য ও রাজনৈতিক বার্তা বহন করে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত