পাকিস্তান সুপার লিগের (PSL) ফাইনালে ব্যাট ও বল হাতে অসাধারণ পারফরম্যান্স করে ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ান পেস বোলিং অলরাউন্ডার অ্যারন হার্ডি। তার নৈপুণ্যে চ্যাম্পিয়ন হয়েছে পেশাওয়ার জালমি।লাহোরে অনুষ্ঠিত ফাইনালে হায়দরাবাদ কিংসমেনকে পরাজিত করে শিরোপা জেতে পেশাওয়ার।ম্যাচের শুরুতে বল হাতে দুর্দান্ত স্পেল করেন হার্ডি। তিনি প্রথমে মার্নাস লাবুশেনকে আউট করে হায়দরাবাদের ইনিংসে ধস নামান। পরে হাসান খান ও সাইম আইয়ুবসহ মোট ৪ উইকেট তুলে নেন তিনি। শেষ ওভারে আকিফ জাভেদকে আউট করে হায়দরাবাদের ইনিংস গুটিয়ে দেন এই অস্ট্রেলিয়ান তারকা।
আর ও পড়ুন , ব্ল্যাকমেইল কাণ্ডে জড়ালেন সাবেক পিএসজি তারকা লাভেজ্জি
ব্যাটিংয়ে চাপের মুখে নেমে শুরু থেকেই দায়িত্বশীল খেলেন হার্ডি। মাত্র ৪০ রানে ৪ উইকেট হারানোর পর তিনি আব্দুল সামাদের সঙ্গে ৮৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন।শেষ পর্যন্ত তিনি ৩৯ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন, যেখানে ছিল ৯টি চার।এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি পিএসএল ফাইনালে ম্যাচ সেরা অলরাউন্ড নৈপুণ্য গড়ে ইতিহাস সৃষ্টি করেন।এর আগে ফ্র্যাঞ্চাইজি ফাইনালে সেরা অলরাউন্ড পারফরম্যান্সের রেকর্ড ছিল শাহিন শাহ আফ্রিদি-এর, যিনি ২০২৩ পিএসএল ফাইনালে ৪ উইকেট ও ৪৪ রানের ইনিংস খেলেছিলেন।সব মিলিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে, হার্ডির এই পারফরম্যান্স টি-টোয়েন্টি ফাইনালের ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ড প্রদর্শনী হিসেবে বিবেচিত হচ্ছে।
বিষয় : পারফরম্যান্স পিএসএল সুপার লিগ

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন