দৈনিক সংবাদ দিগন্ত

১০৪ ফ্লাইটে সৌদিতে পৌঁছেছেন ৪১ হাজারের বেশি হজযাত্রী

চলতি বছরের হজযাত্রা কার্যক্রম পুরোদমে চলছে।

চলতি বছরের হজযাত্রা কার্যক্রম পুরোদমে চলছে। এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী।ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী, এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ হাজার ৫৫৮ জন।বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানিয়েছেন, সকাল ১০টা পর্যন্ত জেদ্দায় অবতরণ করা ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৯টি,

আর ও পড়ুন , সিলেট সফরে উন্নয়ন বার্তা : ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

 সৌদি এয়ারলাইন্সের ৩৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইট রয়েছে।এদিকে হজ বুলেটিনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল ঢাকায় হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়।আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাত্রা অব্যাহত থাকবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।

বিষয় : সৌদি কার্যক্রম হজযাত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৯ মে ২০২৬

১০৪ ফ্লাইটে সৌদিতে পৌঁছেছেন ৪১ হাজারের বেশি হজযাত্রী

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

চলতি বছরের হজযাত্রা কার্যক্রম পুরোদমে চলছে। এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী।ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী, এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ হাজার ৫৫৮ জন।বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানিয়েছেন, সকাল ১০টা পর্যন্ত জেদ্দায় অবতরণ করা ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৯টি,

আর ও পড়ুন , সিলেট সফরে উন্নয়ন বার্তা : ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

 সৌদি এয়ারলাইন্সের ৩৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইট রয়েছে।এদিকে হজ বুলেটিনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল ঢাকায় হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়।আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাত্রা অব্যাহত থাকবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত