দৈনিক সংবাদ দিগন্ত

সিলেট সফরে উন্নয়ন বার্তা : ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

আধুনিকায়নে বড় ধরনের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী

সিলেটের উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে বড় ধরনের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে, যা দেশের ট্রেন যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল ও আধুনিক করবে।শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।তিনি বলেন, সিলেটের নগর উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়নে সরকার ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। 

আরও পড়ুন , সিলেটে তারেক রহমানের ব্যস্ত কর্মসূচি, শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন

বিশেষ করে ঢাকা–সিলেট মহাসড়ক এবং রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।প্রধানমন্ত্রী আরও বলেন, সুরমা নদীর পাড়ে যে বন্যা প্রতিরোধ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, তা বাস্তবায়িত হলে সিলেটে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমে যাবে।তিনি জানান, খাল খনন কর্মসূচি, কৃষি উন্নয়ন এবং চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নে সরকার সমন্বিতভাবে কাজ করছে।এর আগে সকালে তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন এবং সুরমা নদীর তীরে বন্যা প্রতিরোধ ও উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিষয় : উন্নয়ন রেলপথ ডাবল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৯ মে ২০২৬

সিলেট সফরে উন্নয়ন বার্তা : ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সিলেটের উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে বড় ধরনের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে, যা দেশের ট্রেন যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল ও আধুনিক করবে।শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।তিনি বলেন, সিলেটের নগর উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়নে সরকার ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। 

আরও পড়ুন , সিলেটে তারেক রহমানের ব্যস্ত কর্মসূচি, শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন

বিশেষ করে ঢাকা–সিলেট মহাসড়ক এবং রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।প্রধানমন্ত্রী আরও বলেন, সুরমা নদীর পাড়ে যে বন্যা প্রতিরোধ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, তা বাস্তবায়িত হলে সিলেটে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমে যাবে।তিনি জানান, খাল খনন কর্মসূচি, কৃষি উন্নয়ন এবং চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নে সরকার সমন্বিতভাবে কাজ করছে।এর আগে সকালে তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন এবং সুরমা নদীর তীরে বন্যা প্রতিরোধ ও উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত