দৈনিক সংবাদ দিগন্ত

সিলেটে তারেক রহমানের ব্যস্ত কর্মসূচি, শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন

সিলেটে তারেক রহমানের ব্যস্ত কর্মসূচি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার সকালে সিলেট সফরে পৌঁছান। সকাল ১০টায় তিনি এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।বিমানবন্দরে পৌঁছানোর পর বৃষ্টি উপেক্ষা করে তিনি সরাসরি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন। সকাল সাড়ে ১০টায় মাজারে পৌঁছে তিনি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন। এসময় স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন , ৪ দিনব্যাপী ডিসি সম্মেলন ২০২৬: মাঠ প্রশাসনের সঙ্গে সংযোগ জোরদার

সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। বেলা ১১টায় সুরমা নদীর তীরের চাঁদনীঘাট এলাকায় সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। এরপর নগর ভবনের সামনে এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁও এলাকায় বাসিয়া খাল খনন কাজের উদ্বোধন করার কর্মসূচি রয়েছে তার। পরে সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধনে অংশ নেওয়ার কথা রয়েছে।দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তিনি। সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে।

বিষয় : তারেক রহমান মাজার জিয়ারত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৯ মে ২০২৬

সিলেটে তারেক রহমানের ব্যস্ত কর্মসূচি, শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার সকালে সিলেট সফরে পৌঁছান। সকাল ১০টায় তিনি এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।বিমানবন্দরে পৌঁছানোর পর বৃষ্টি উপেক্ষা করে তিনি সরাসরি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন। সকাল সাড়ে ১০টায় মাজারে পৌঁছে তিনি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন। এসময় স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন , ৪ দিনব্যাপী ডিসি সম্মেলন ২০২৬: মাঠ প্রশাসনের সঙ্গে সংযোগ জোরদার

সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। বেলা ১১টায় সুরমা নদীর তীরের চাঁদনীঘাট এলাকায় সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। এরপর নগর ভবনের সামনে এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁও এলাকায় বাসিয়া খাল খনন কাজের উদ্বোধন করার কর্মসূচি রয়েছে তার। পরে সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধনে অংশ নেওয়ার কথা রয়েছে।দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তিনি। সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত