দৈনিক সংবাদ দিগন্ত

মাজার হামলা মামলায় রিমান্ডে ৩ জন

রাজধানীর মিরপুরে হজরত শাহ আলী বোগদাদীর (রহ.) মাজারে ওরশ চলাকালে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন মো. আজম, শেখ মো. সাজ্জাদুল হক রাসেল ও আরমান দেওয়ান।আরও পড়ুন, সিসা লাউঞ্জ বন্ধে হাইকোর্টের নির্দেশ না মানায় ডিএমপি কমিশনারকে তলবের আবেদনরোববার (১৭ মে) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আবেদনে বলা হয়, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড প্রয়োজন। তবে শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।আরও পড়ুন, ‘স্ত্রী হত্যার’ মামলা তদন্তে চাঞ্চল্যকর তথ্য, মিলল না নিহত নারীর অস্তিত্বঅন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মো. কামাল উদ্দিন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। তিনি দাবি করেন, আসামিরা ঘটনার সঙ্গে জড়িত নন এবং তাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।এর আগে ১৪ মে রাতে মিরপুরে মাজারে ওরশ চলাকালে হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই সময় একদল লোক লাঠিসোঁটা নিয়ে মাজারে প্রবেশ করে ভক্ত ও জিয়ারতকারীদের ওপর হামলা চালায়। আরও পড়ুন, কেরানীগঞ্জ কারাগারে মামলার আসামি ও বাদীর বিয়ে সম্পন্নএ ঘটনায় ১৬ মে শাহ আলী থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর রাতেই উত্তর বিশিল এলাকা থেকে তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

মাজার হামলা মামলায় রিমান্ডে ৩ জন