দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০২ মে ২০২৬

৪ দিনব্যাপী ডিসি সম্মেলন ২০২৬: মাঠ প্রশাসনের সঙ্গে সংযোগ জোরদার

৩ মে থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী জেলা প্রশাসক বা ডিসি সম্মেলন ২০২৬

রাজধানীর ঐতিহাসিক ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামীকাল ৩ মে থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী জেলা প্রশাসক বা ডিসি সম্মেলন ২০২৬। মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে এই গুরুত্বপূর্ণ সম্মেলনে সারা দেশ থেকে জেলা প্রশাসকেরা অংশ নিচ্ছেন।এবারের সম্মেলনে মোট ৩৪টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এসব অধিবেশনে মাঠ প্রশাসনের বিভিন্ন চ্যালেঞ্জ, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সরকারি নীতির কার্যকর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হয় এই সম্মেলনের মাধ্যমে। এটি মূলত কেন্দ্রীয় সরকার ও মাঠ প্রশাসনের মধ্যে একটি কার্যকর নীতিগত সংযোগ হিসেবে কাজ করে আসছে।

আরও পড়ুন , জলোচ্ছ্বাসে ক্ষতি কাটাতে হাওর কৃষকদের স্বস্তি, ধান-চাল সংগ্রহ শুরু ৩ মে থেকে

তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন জানান, ডিসি সম্মেলনের সার্বিক বিষয় নিয়ে আজ শনিবার বিকেল ৩টা ২০ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সেখানে সম্মেলনের কার্যসূচি ও গুরুত্ব তুলে ধরা হয়।ডিসি সম্মেলনকে দেশের প্রশাসনিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখা হয়, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির সঙ্গে জেলা প্রশাসকদের সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। এই সংলাপ মাঠ পর্যায়ের প্রশাসনকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে প্রশাসনিক মহলে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

বিষয় : তিনদিনব্যাপী প্রশাসন ডিসি সম্মেলন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

৪ দিনব্যাপী ডিসি সম্মেলন ২০২৬: মাঠ প্রশাসনের সঙ্গে সংযোগ জোরদার

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

রাজধানীর ঐতিহাসিক ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামীকাল ৩ মে থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী জেলা প্রশাসক বা ডিসি সম্মেলন ২০২৬। মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে এই গুরুত্বপূর্ণ সম্মেলনে সারা দেশ থেকে জেলা প্রশাসকেরা অংশ নিচ্ছেন।এবারের সম্মেলনে মোট ৩৪টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এসব অধিবেশনে মাঠ প্রশাসনের বিভিন্ন চ্যালেঞ্জ, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সরকারি নীতির কার্যকর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হয় এই সম্মেলনের মাধ্যমে। এটি মূলত কেন্দ্রীয় সরকার ও মাঠ প্রশাসনের মধ্যে একটি কার্যকর নীতিগত সংযোগ হিসেবে কাজ করে আসছে।

আরও পড়ুন , জলোচ্ছ্বাসে ক্ষতি কাটাতে হাওর কৃষকদের স্বস্তি, ধান-চাল সংগ্রহ শুরু ৩ মে থেকে

তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন জানান, ডিসি সম্মেলনের সার্বিক বিষয় নিয়ে আজ শনিবার বিকেল ৩টা ২০ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সেখানে সম্মেলনের কার্যসূচি ও গুরুত্ব তুলে ধরা হয়।ডিসি সম্মেলনকে দেশের প্রশাসনিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখা হয়, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির সঙ্গে জেলা প্রশাসকদের সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। এই সংলাপ মাঠ পর্যায়ের প্রশাসনকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে প্রশাসনিক মহলে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত