দৈনিক সংবাদ দিগন্ত

জলোচ্ছ্বাসে ক্ষতি কাটাতে হাওর কৃষকদের স্বস্তি, ধান-চাল সংগ্রহ শুরু ৩ মে থেকে

জলোচ্ছ্বাসে ক্ষতি কাটাতে হাওর কৃষকদের স্বস্তি

হাওর অঞ্চলে আকস্মিক জলোচ্ছ্বাসে ফসলের ক্ষতি হওয়ায় কৃষকদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। নির্ধারিত সময়ের আগেই ধান ও চাল সংগ্রহ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কৃষকরা দ্রুত তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারেন।খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার জন্য ধান-চাল সংগ্রহের সময় ১৫ মে থেকে এগিয়ে এনে ৩ মে নির্ধারণ করা হয়েছে।তবে অন্যান্য জেলার ক্ষেত্রে পূর্বের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, সারা দেশে ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে। এই কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

আরো পড়ুন ,সিলেট সফরে পৌঁছালেন প্রধানমন্ত্রী

সরকার চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের পরিকল্পনা করেছে। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল রয়েছে। পাশাপাশি ৫০ হাজার মেট্রিক টন গমও সংগ্রহ করা হবে।সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে কৃষকদের স্বার্থ বিবেচনায়। প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে।সংশ্লিষ্টরা বলছেন, হাওর অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। সময়মতো ফসল বিক্রি করতে না পারলে তাদের আর্থিক ক্ষতি আরও বাড়ে। এ পরিস্থিতিতে সরকারের এই আগাম সংগ্রহ কার্যক্রম কৃষকদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে।খাদ্য মন্ত্রণালয় আশা করছে, এই পদক্ষেপের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত ঘুরে দাঁড়াতে পারবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও সহায়ক ভূমিকা রাখবে।

বিষয় : কৃষক উদ্যোগ ফসল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৬ জুলাই ২০২৬

জলোচ্ছ্বাসে ক্ষতি কাটাতে হাওর কৃষকদের স্বস্তি, ধান-চাল সংগ্রহ শুরু ৩ মে থেকে

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

হাওর অঞ্চলে আকস্মিক জলোচ্ছ্বাসে ফসলের ক্ষতি হওয়ায় কৃষকদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। নির্ধারিত সময়ের আগেই ধান ও চাল সংগ্রহ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কৃষকরা দ্রুত তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারেন।খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার জন্য ধান-চাল সংগ্রহের সময় ১৫ মে থেকে এগিয়ে এনে ৩ মে নির্ধারণ করা হয়েছে।তবে অন্যান্য জেলার ক্ষেত্রে পূর্বের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, সারা দেশে ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে। এই কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

আরো পড়ুন ,সিলেট সফরে পৌঁছালেন প্রধানমন্ত্রী

সরকার চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের পরিকল্পনা করেছে। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল রয়েছে। পাশাপাশি ৫০ হাজার মেট্রিক টন গমও সংগ্রহ করা হবে।সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে কৃষকদের স্বার্থ বিবেচনায়। প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে।সংশ্লিষ্টরা বলছেন, হাওর অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। সময়মতো ফসল বিক্রি করতে না পারলে তাদের আর্থিক ক্ষতি আরও বাড়ে। এ পরিস্থিতিতে সরকারের এই আগাম সংগ্রহ কার্যক্রম কৃষকদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে।খাদ্য মন্ত্রণালয় আশা করছে, এই পদক্ষেপের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত ঘুরে দাঁড়াতে পারবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও সহায়ক ভূমিকা রাখবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত