দৈনিক সংবাদ দিগন্ত

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঈদের নামাজ শেষে দলীয় সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে তিনি সেখানে যান।আরও পড়ুন, জাতীয় ঈদগাহে প্রধান জামাতএর আগে সকাল সাড়ে ৭টায় রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী।আরও পড়ুন, কোরবানির প্রকৃত শিক্ষা তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমানঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং নানা শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন। ঈদের জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুৎবা অনুষ্ঠিত হয়।আরও পড়ুন, যানজট ও ভাড়া সমস্যা নিয়ন্ত্রণে সার্বক্ষণিক মনিটরিং চলছেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের জন্য নেওয়া হয় বিশেষ প্রস্তুতি। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি ভিআইপি অতিথিদের জন্যও ছিল বিশেষ নিরাপত্তা ও সুবিধা।আরও পড়ুন, কোরবানির জন্য নির্ধারিত স্থানে কঠোর নজরদারির ঘোষণা ডিএসসিসির সব মিলিয়ে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়, যার মধ্যে সাড়ে তিন হাজার ছিলেন নারী মুসল্লি। মেডিকেল টিম ও পর্যাপ্ত ওজুখানার ব্যবস্থাও নিশ্চিত করা হয়।

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান