জাতীয় কনভেনশনকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শনিবার (২ মে) বেলা ২টায় রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।দলটির পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, আসন্ন জাতীয় কনভেনশন ঘিরে দলীয় অবস্থান, সাংগঠনিক প্রস্তুতি এবং রাজনৈতিক দিকনির্দেশনা তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আরো পড়ুন , ন্যূনতম মজুরি এখনো নির্ধারিত নয়, শ্রমিক অধিকার নিশ্চিতের আহ্বান রিজভীর
এতে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য শীর্ষ নেতারা।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় কনভেনশনকে কেন্দ্র করে এনসিপি তাদের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও অবস্থান আরও স্পষ্ট করতে চাইছে। এ সংবাদ সম্মেলনকে তাই দলটির গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা প্রকাশের প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে।সংবাদ সম্মেলনে কী ধরনের ঘোষণা আসে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন