দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০২ মে ২০২৬

৭ দিনের সফরে জাপান গেলেন ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমান সাত দিনের সফরে জাপান গেছেন। শনিবার (২ মে) ভোররাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

আরও পড়ুন, নৈতিক উন্নয়ন ছাড়া মানসম্মত পরীক্ষা সম্ভব নয়

সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। দলীয় সূত্রে জানানো হয়েছে, সাত দিনের এই সফরে জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন ডা. শফিকুর রহমান।

আরও পড়ুন, প্রধানমন্ত্রী হিসেবে আজ সিলেট সফরে তারেক রহমান

এই সফরকে কূটনৈতিক ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে সম্পর্ক জোরদার এবং বিভিন্ন ইস্যুতে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ৯ মে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিষয় : জাপান সফর ডা. শফিকুর রহমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

৭ দিনের সফরে জাপান গেলেন ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমান সাত দিনের সফরে জাপান গেছেন। শনিবার (২ মে) ভোররাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

আরও পড়ুন, নৈতিক উন্নয়ন ছাড়া মানসম্মত পরীক্ষা সম্ভব নয়

সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। দলীয় সূত্রে জানানো হয়েছে, সাত দিনের এই সফরে জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন ডা. শফিকুর রহমান।

আরও পড়ুন, প্রধানমন্ত্রী হিসেবে আজ সিলেট সফরে তারেক রহমান

এই সফরকে কূটনৈতিক ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে সম্পর্ক জোরদার এবং বিভিন্ন ইস্যুতে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ৯ মে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত