দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০১ মে ২০২৬

মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠনের নির্দেশ

মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন

রাজধানীর মিরপুর এলাকায় অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনশুক্রবার (১ মে) ভোর আনুমানিক ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।পরিদর্শনকালে মন্ত্রী বলেন, আগুন লাগার পেছনে কোনো নাশকতার সংশ্লিষ্টতা আছে কি না, তা গুরুত্বসহকারে তদন্ত করতে হবে।

আরো পড়ুন , জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা: নিবন্ধনের শেষ সময় আজ রাত ১২টা

 এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে, যাতে প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।ঘটনাস্থলে এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য দায় নির্ধারণে তদন্ত কমিটির প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : তদন্ত অগ্নিকাণ্ড শিক্ষা অধিদপ্তর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৬ জুলাই ২০২৬

মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠনের নির্দেশ

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

রাজধানীর মিরপুর এলাকায় অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনশুক্রবার (১ মে) ভোর আনুমানিক ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।পরিদর্শনকালে মন্ত্রী বলেন, আগুন লাগার পেছনে কোনো নাশকতার সংশ্লিষ্টতা আছে কি না, তা গুরুত্বসহকারে তদন্ত করতে হবে।

আরো পড়ুন , জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা: নিবন্ধনের শেষ সময় আজ রাত ১২টা

 এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে, যাতে প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।ঘটনাস্থলে এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য দায় নির্ধারণে তদন্ত কমিটির প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত