জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির শফিকুর রহমান।তিনি বলেন, সারা দেশে সীমাহীন চাঁদাবাজি চলছে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলে প্রাণহানি ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “যে সরকারই আসে, বলে পরিস্থিতি আগের চেয়ে ভালো—কিন্তু সেই ভালোটা কী, তা বোঝা যায় না।”নাজুক এলাকাগুলোতে বিশেষ নজর দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, “কোনো দলেরই হোক, আর কাউকে কোপ বা গুলির শিকার হতে দেখতে চাই না।”
আরো পড়ুন, ১১ দলীয় নির্বাচনি ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক চলছে ঢাকায়
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। গবেষণার নামে যে বরাদ্দ দেওয়া হয়, তা অপ্রতুল বলেও মন্তব্য করেন তিনি। তবে কৃষি খাতে গবেষকদের সাফল্যের প্রশংসা করেন।এছাড়া সরকারি চাকরিতে বদলি ও পদায়নে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, মেধাভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।একই সঙ্গে সরকার ও বিরোধী দলের ঐক্য কাজ করে বলেও মন্তব্য করেন তিনি। জ্বালানি সংকটের উদাহরণ দিয়ে বলেন, সংসদে আলোচনা ও কমিটি গঠনের পর পরিস্থিতির উন্নতি হয়েছে।নিজ নির্বাচনী এলাকার খাল দখল, ভাঙাচোরা সড়ক ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যাও তুলে ধরে সমাধান চান তিনি।

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন