দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সংসদে বিএনপির আচরণে ‘আওয়ামী লীগের ছায়া’ দেখছেন ড. তাহের

সংসদে সরকারি দলের আক্রমণাত্মক আচরণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় উপনেতা ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, সরকারি দলের বক্তব্য ও ভঙ্গি দেখে মনে হচ্ছে তারা আওয়ামী লীগের মতো আচরণ করছে, আর বিরোধী দল যেন বিএনপি-জামায়াতের ভূমিকায়। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

আরও পড়ুন, দেশে হামে মৃত্যু ফের বাড়ছে: ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু

ড. তাহের বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তারা যে ভঙ্গিতে জামায়াতের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করত, এখন সরকারি বেঞ্চ থেকেও একই আচরণ দেখা যাচ্ছে। অথচ সবাই মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর বিএনপির এই আচরণ কেন—তা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি অভিযোগ করেন, সংসদে বিরোধীদলীয় সদস্যদের রাজাকার-আলবদর বলা হচ্ছে, যা সম্পূর্ণ অ-সংসদীয়। এমনকি স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যেও অনুপযুক্ত শব্দ ব্যবহারের অভিযোগ তোলেন তিনি।

আরও পড়ুন, ভূরাজনৈতিক অস্থিরতায় জরুরি ডিজেল আমদানি, ব্যয় প্রায় ১,৭৫৮ কোটি টাকা

ড. তাহের বলেন, অতীতের কাদা ছোড়াছুড়ি বন্ধ করে গুণগত পরিবর্তনের রাজনীতি শুরু করা জরুরি। শুধু মুখে ভালো কথা বললেই হবে না, মানসিকতার পরিবর্তন প্রয়োজন। ইসলামী ব্যাংক প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক দলের ব্যাংক নয়। বর্তমানে এই ব্যাংকের পরিচালনা পর্ষদে জামায়াতের কোনো সংসদ সদস্য নেই। তিনি আরও বলেন, কিছু সৎ ও উদ্যোগী মানুষের হাত ধরে গড়ে ওঠা এই ব্যাংক একসময় দক্ষিণ এশিয়ার শীর্ষ বেসরকারি ব্যাংক ছিল।অর্থমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি আশা প্রকাশ করেন, রেকর্ড যাচাই করে ভবিষ্যতে সংসদে এ বিষয়ে বিভ্রান্তি দূর করা হবে।

বিষয় : সংসদ সমালোচনা ড. সৈয়দ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সংসদে বিএনপির আচরণে ‘আওয়ামী লীগের ছায়া’ দেখছেন ড. তাহের

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

সংসদে সরকারি দলের আক্রমণাত্মক আচরণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় উপনেতা ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, সরকারি দলের বক্তব্য ও ভঙ্গি দেখে মনে হচ্ছে তারা আওয়ামী লীগের মতো আচরণ করছে, আর বিরোধী দল যেন বিএনপি-জামায়াতের ভূমিকায়। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

আরও পড়ুন, দেশে হামে মৃত্যু ফের বাড়ছে: ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু

ড. তাহের বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তারা যে ভঙ্গিতে জামায়াতের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করত, এখন সরকারি বেঞ্চ থেকেও একই আচরণ দেখা যাচ্ছে। অথচ সবাই মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর বিএনপির এই আচরণ কেন—তা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি অভিযোগ করেন, সংসদে বিরোধীদলীয় সদস্যদের রাজাকার-আলবদর বলা হচ্ছে, যা সম্পূর্ণ অ-সংসদীয়। এমনকি স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যেও অনুপযুক্ত শব্দ ব্যবহারের অভিযোগ তোলেন তিনি।

আরও পড়ুন, ভূরাজনৈতিক অস্থিরতায় জরুরি ডিজেল আমদানি, ব্যয় প্রায় ১,৭৫৮ কোটি টাকা

ড. তাহের বলেন, অতীতের কাদা ছোড়াছুড়ি বন্ধ করে গুণগত পরিবর্তনের রাজনীতি শুরু করা জরুরি। শুধু মুখে ভালো কথা বললেই হবে না, মানসিকতার পরিবর্তন প্রয়োজন। ইসলামী ব্যাংক প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক দলের ব্যাংক নয়। বর্তমানে এই ব্যাংকের পরিচালনা পর্ষদে জামায়াতের কোনো সংসদ সদস্য নেই। তিনি আরও বলেন, কিছু সৎ ও উদ্যোগী মানুষের হাত ধরে গড়ে ওঠা এই ব্যাংক একসময় দক্ষিণ এশিয়ার শীর্ষ বেসরকারি ব্যাংক ছিল।অর্থমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি আশা প্রকাশ করেন, রেকর্ড যাচাই করে ভবিষ্যতে সংসদে এ বিষয়ে বিভ্রান্তি দূর করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত