দেশজুড়ে হামের সংক্রমণ আবারও উদ্বেগজনকভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মোট দুই শিশুর মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে।এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৪৯ জন শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২২৭ জন শিশুর মৃত্যুর ঘটনাও নথিভুক্ত হয়েছে।
আরো পড়ুন , বয়সসীমা তুলে দিল সংসদ, বিএসইসি ও আইডিআরএ’র শীর্ষ পদে নতুন দিগন্ত
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।নতুন তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৪ জনের মধ্যে হামের রোগ শনাক্ত হয়েছে। পাশাপাশি ১ হাজার ১৫১ জন শিশুর মধ্যে নতুন করে উপসর্গ দেখা গেছে।সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৩৭ হাজারের বেশি শিশু হামের উপসর্গে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৫ হাজারের বেশি শিশুর মধ্যে রোগটি নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।এছাড়া এই সময়ে ২৫ হাজারের বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে প্রায় ২১ হাজার ৭৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকা কার্যক্রম ও জনসচেতনতা না বাড়ালে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
বিষয় : হামে মৃত্যু ২ শিশু উদ্বেগজন

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন