মহান মে দিবস উপলক্ষে ঢাকায় বড় শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।আগামীকাল শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।বেলা ৩টায় শুরু হওয়া এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকায় এটি হবে তার প্রথম রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ।
আরো পড়ুন , ‘৫ মিনিটে গোল নয়, সংগ্রামের ফসল সরকার’ : নুর
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।নেতারা জানান, সমাবেশে শ্রমিকদের দাবি-দাওয়া ছাড়াও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন তারেক রহমান।দলটির দাবি, এই সমাবেশে ঢাকাসহ আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেবেন।

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন