ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছে হাইকোর্ট।বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।ঘটনার সূত্রপাত ঘটে চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে, যখন শাহবাগ থানার সামনে একটি কর্মসূচির অংশ হিসেবে মাইকে ভাষণ বাজানো হয়।
আরো পড়ুন , বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ক্রেস্ট ও বুদ্ধমূর্তি উপহার প্রধানমন্ত্রীর হাতে
এ সময় সেখানে উপস্থিত কিছু শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনের সদস্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এরপর শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজনকে আটক করা হয় এবং পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়।মামলার এজাহারে বলা হয়, তারা একটি সমাবেশে উসকানিমূলক স্লোগান দেন এবং সরকারি কাজে বাধা দেন।পুলিশের দাবি, ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করে থানার কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করা হয়।পরে তাদের কারাগারে পাঠানো হয় এবং দীর্ঘ শুনানির পর হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর করা হলো।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন