দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা করে বাড়ানোর ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা থেকে ১৭৯ টাকা করা হয়েছে।
আরও পড়ুন, সিগারেটে নতুন কর নয়, তবে বাড়তে পারে দাম: এনবিআর
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী। দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করে বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারে ভোজ্যতেলের উৎপাদন ও সরবরাহ ব্যয় বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে মূল্য বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব দেশীয় বাজারেও পড়েছে।
আরও পড়ুন, রেমিট্যান্সে ইতিবাচক ধারা অব্যাহত, এপ্রিলের প্রথম ২৮ দিনে এসেছে ২৯০ কোটি ডলার
তিনি আরও বলেন, এই মূল্য সমন্বয়ের ফলে বাজারে তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং কোনো সংকট তৈরি হবে না বলে সরকার আশা করছে। একই সঙ্গে সাধারণ ভোক্তাদের বিষয়টি বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় দেখার আহ্বান জানান তিনি।
বিষয় : সয়াবিন লিটার বাণিজ্যমন্ত্রী

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন