দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ঈশ্বরদীতে ইজিপিপি প্রকল্পের খাল খননের উদ্বোধন

ঈশ্বরদীতে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২ ঘটিকায় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের শ্যামপুরে এ খাল খনন কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ সময় দাশুড়িয়া ইউনিয়নের চন্দ্রাবতী ক্যানেলের শ্যামপুর হাজাম পাড়া আব্দুল মান্নানের পুকুর হতে সারুটিয়া বাজার পর্যন্ত ৭৫০ মিটার দৈর্ঘ্য এবং ২১ মিটার প্রস্থের এ খাল পুনঃখননের কাজের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ সোয়াইব এর সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবকে চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।

আরও পড়ুন, স্বাধীনতার পর শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল, সম্পাদক রবীন, ধর্ম ও সাহিত্যে আলমগীর

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেহাব উদ্দীন, বিএনপি নেতা আব্দুস সামাদ সুলভ মালিথা প্রমূখ। ঈশ্বরদী উপজেলা সূত্রে জানা যায়, এই খালটি খননে সরকারের কাছে মোট ২ কোটি টাকার চাহিদা দিলেও তা পাস হয়েছে মাত্র ৫৪ লক্ষ টাকায়। যা প্রকল্প বাস্তবায়নে খুবই সীমিত। শুধু তাই নয় চলতি বছরের ৩১ মের মধ্যেও এই প্রকল্পের খনন কাজ সম্পন্ন করার সময়সীমা বেধে দিয়েছে সংশ্লিষ্টরা।

আরও পড়ুন, তালাকের চিঠি পেয়ে বিষপান, পীরগঞ্জে যুবকের আত্মহত্যার চেষ্টা

এসময় সভাপতির বক্তব্যে এ খাল খননে এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতা কামনা করে উপজেলা কর্মকর্তা বলেন, স্থানীয় কৃষকদের চাষবাসের কথা চিন্তা করে এই খালটি পুনঃরায় খননের উদ্যোগ নিয়েছেন সরকার। সরকারের এই সেবামূলক কাজকে সফল ভাবে সম্পন্ন করতে সর্বস্তরের সকলকে সহযোগীতা করতে হবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের দখলে রয়েছে শ্যামপুর হাজাম পাড়ার এই চন্দ্রবর্তী ক্যানেলটি। যেখানে স্থানীয়রা নানা প্রকার স্থাপনা নির্মান করে রেখেছেন। সেই স্থাপনা উচ্ছেদ করে এই ক্যানেলটি খনন কাজ সম্পন্ন করতে নানা বাধা বিপত্তির সম্ভাবনা রয়েছে বলেন এলাকাবাসীরা মন্তব্য করেছেন।

বিষয় : ঈশ্বরদী প্রকল্প উদ্বোধন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

ঈশ্বরদীতে ইজিপিপি প্রকল্পের খাল খননের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত