দৈনিক সংবাদ দিগন্ত

ঈশ্বরদীতে কন্যা শিশুকে শ্লীলতাহানির অভিযোগে এক বৃদ্ধ কারাগারে

পাবনার ঈশ্বরদীতে ৪ বছরের শিশুর শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে রাহাত প্রামানিক (৬০) নামের এক বৃদ্ধকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে নিজের কন্যা শিশুকে শ্লীলতাহানির অভিযোগ এনে ঈশ্বরদী থানায় একটি এজাহার দায়ের করেন মো : আনোয়ার হোসেন। তারই ভিত্তিতে রবিবার (২৪ মে) দুপুরে তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে ঈশ্বরদী থানা পুলিশ।আরও পড়ুন, বাসচাপায় ঝরে গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী মরিয়মের প্রাণশ্লীলতাহানির শিকার শিশু উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ী বাঁশেরবাদা এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। অভিযুক্ত মো: রাহাত প্রামানিক (৬০) একই এলাকার মৃত পীরু আলী প্রামানিকের ছেলে।আরও পড়ুন, কিশোরগঞ্জ স্টেডিয়ামে পুনঃস্থাপন করা হলো খালেদা জিয়ার নামফলকঈশ্বরদী থানার এজাহার সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন ৪ বছরের (চার বছর) কন্যা শিশুকে প্রতিবেশী আসামী রাহাত প্রামানিক একাকী পাইলে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করত। কোলে নিয়ে চুম্বনসহ নানা অশ্লীল কু-রুচিপূর্ন অঙ্গভঙ্গী করত। তারই ধারাবাহিকতায় শনিবার (২৩ মে) দুপুর সারে ১২ ঘটিকায় সময় আসামী রাহাত প্রামানিক শিশুটিকে কোলে নিয়ে আদর করার ছলে তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে শিশুটির কান্নাকাটির শব্দ পেয়ে স্থানীয়রা আসামীর সেমীপাকা বসত বাড়ির শয়ন কক্ষ থেকে উদ্ধার করে।আরও পড়ুন, লামার ফেতাইন্যাছড়া যেন আরেক ‘সলিমপুর’, বালুখেকো সিন্ডিকেটের দাপটে আতঙ্কে স্থানীয়রা!ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান জানান, একটি শিশুকে শ্লীলতা হানির অভিযোগে থানার প্রাপ্ত এজাহারের ভিত্তিতে রাহাত প্রামানিক নামে একজনকে আটক করা হয়েছে এবং কোর্টের মাধ্যমে আজ দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঈশ্বরদীতে কন্যা শিশুকে শ্লীলতাহানির অভিযোগে এক বৃদ্ধ কারাগারে