দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বাবর আজমের রেকর্ড সেঞ্চুরিতে ফাইনালে পেশোয়ার জালমি

কোয়ালিফায়ার ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে পেশোয়ার জালমি। ম্যাচের নায়ক ছিলেন অধিনায়ক বাবর আজম, যিনি ব্যাট হাতে গড়েছেন অনবদ্য এক সেঞ্চুরি।করাচিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পেশোয়ার। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে শক্ত ভিত এনে দেন মোহাম্মদ হারিস। এরপর কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে ইনিংসকে এগিয়ে নেন বাবর আজম।শেষ দিকে অ্যারন হার্ডির ক্যামিও ইনিংসে দল পৌঁছে যায় ২২১ রানের বিশাল স্কোরে।

আরো পড়ুন , নিউজিল্যান্ডকে প্রথম ম্যাচে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

এই সেঞ্চুরি ছিল চলতি আসরে বাবরের দ্বিতীয় সেঞ্চুরি। একই সঙ্গে তিনি পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার সেঞ্চুরি সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে।জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত ভেঙে পড়ে ইসলামাবাদ ইউনাইটেড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ১৫১ রানেই অলআউট হয় এবং ৭০ রানের বড় ব্যবধানে পরাজিত হয়।ইসলামাবাদের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন সামির মিনহাস। অধিনায়ক শাদাব খান করেন ২৫ রান, ইমাদ ওয়াসিম ২২ এবং ডেভন কনওয়ে করেন ২০ রান।বাবর আজমের রেকর্ড ইনিংস ও পেশোয়ারের দলগত পারফরম্যান্সে এখন শিরোপার এক ধাপ দূরে দলটি।

বিষয় : সেঞ্চুরি ফাইনাল কোয়ালিফায়ার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৯ মে ২০২৬

বাবর আজমের রেকর্ড সেঞ্চুরিতে ফাইনালে পেশোয়ার জালমি

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

কোয়ালিফায়ার ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে পেশোয়ার জালমি। ম্যাচের নায়ক ছিলেন অধিনায়ক বাবর আজম, যিনি ব্যাট হাতে গড়েছেন অনবদ্য এক সেঞ্চুরি।করাচিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পেশোয়ার। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে শক্ত ভিত এনে দেন মোহাম্মদ হারিস। এরপর কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে ইনিংসকে এগিয়ে নেন বাবর আজম।শেষ দিকে অ্যারন হার্ডির ক্যামিও ইনিংসে দল পৌঁছে যায় ২২১ রানের বিশাল স্কোরে।

আরো পড়ুন , নিউজিল্যান্ডকে প্রথম ম্যাচে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

এই সেঞ্চুরি ছিল চলতি আসরে বাবরের দ্বিতীয় সেঞ্চুরি। একই সঙ্গে তিনি পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার সেঞ্চুরি সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে।জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত ভেঙে পড়ে ইসলামাবাদ ইউনাইটেড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ১৫১ রানেই অলআউট হয় এবং ৭০ রানের বড় ব্যবধানে পরাজিত হয়।ইসলামাবাদের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন সামির মিনহাস। অধিনায়ক শাদাব খান করেন ২৫ রান, ইমাদ ওয়াসিম ২২ এবং ডেভন কনওয়ে করেন ২০ রান।বাবর আজমের রেকর্ড ইনিংস ও পেশোয়ারের দলগত পারফরম্যান্সে এখন শিরোপার এক ধাপ দূরে দলটি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত