দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

হাসপাতালে সারজিস আলমকে দেখতে গেলেন নাহিদ ইসলাম

সারজিস আলমকে দেখতে গেলেন নাহিদ ইসলাম

অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকা এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম-কে দেখতে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসংসদ অধিবেশনের নির্ধারিত কার্যক্রম শেষ করে তিনি সরাসরি রাজধানীর ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতাল-এ পৌঁছান এবং চিকিৎসকদের কাছ থেকে সারজিস আলমের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য নেন।পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে সারজিসের সুস্থতা কামনা করেন। সেখানে তিনি লিখেছেন, “দ্রুত সুস্থ হয়ে ওঠো, কমরেড। আমাদের প্রার্থনা সব সময় তোমার সাথে আছে।”

আরো পড়ুন , সারজিস আলমের মূত্রনালিতে পাথর অস্ত্রোপচারের সিদ্ধান্ত : এনসিপি

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক যাত্রা এবং নতুন রাজনৈতিক দল গঠনের সময় থেকে নাহিদ ইসলাম ও সারজিস আলমকে ঘনিষ্ঠ সহযোদ্ধা হিসেবে দেখা হচ্ছে। তাদের এই সম্পর্ক রাজনৈতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।অন্যদিকে, সারজিস আলমের মূত্রনালিতে পাথরজনিত সমস্যা ধরা পড়ায় মঙ্গলবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়, যা সন্ধ্যার পর সফলভাবে সম্পন্ন হয়।এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, দুপুর পৌনে ৩টার দিকে হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় সারজিস আলমকে।হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।রাজনৈতিক মহলে তার দ্রুত সুস্থতা কামনা করে নানা মহল থেকে সমবেদনা জানানো হচ্ছে।

বিষয় : নাহিদ হাসপাতাল সারজিস নাহিদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৬ জুলাই ২০২৬

হাসপাতালে সারজিস আলমকে দেখতে গেলেন নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকা এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম-কে দেখতে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসংসদ অধিবেশনের নির্ধারিত কার্যক্রম শেষ করে তিনি সরাসরি রাজধানীর ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতাল-এ পৌঁছান এবং চিকিৎসকদের কাছ থেকে সারজিস আলমের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য নেন।পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে সারজিসের সুস্থতা কামনা করেন। সেখানে তিনি লিখেছেন, “দ্রুত সুস্থ হয়ে ওঠো, কমরেড। আমাদের প্রার্থনা সব সময় তোমার সাথে আছে।”

আরো পড়ুন , সারজিস আলমের মূত্রনালিতে পাথর অস্ত্রোপচারের সিদ্ধান্ত : এনসিপি

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক যাত্রা এবং নতুন রাজনৈতিক দল গঠনের সময় থেকে নাহিদ ইসলাম ও সারজিস আলমকে ঘনিষ্ঠ সহযোদ্ধা হিসেবে দেখা হচ্ছে। তাদের এই সম্পর্ক রাজনৈতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।অন্যদিকে, সারজিস আলমের মূত্রনালিতে পাথরজনিত সমস্যা ধরা পড়ায় মঙ্গলবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়, যা সন্ধ্যার পর সফলভাবে সম্পন্ন হয়।এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, দুপুর পৌনে ৩টার দিকে হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় সারজিস আলমকে।হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।রাজনৈতিক মহলে তার দ্রুত সুস্থতা কামনা করে নানা মহল থেকে সমবেদনা জানানো হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত