দৈনিক সংবাদ দিগন্ত

নতুন করে এসআলম, সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা চলছে: নাহিদ

বাংলাদেশের বর্তমান সরকারের ভেতরে নতুন করে ‘এস আলম’ ও ‘সালমান এফ রহমান’ হওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।বৃহস্পতিবার সন্ধ্যায় ‘বৈশ্বিক অনিশ্চয়তায় বাংলাদেশের বাজেট: কর্মসংস্থান, বিনিয়োগ ও সংস্কারে অগ্রাধিকার এবং জনপ্রত্যাশার বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছরে দেশের ব্যাংকিং খাতে নজিরবিহীন লুটপাট ও দুর্নীতি হয়েছে। কিছু ব্যক্তি, গোষ্ঠী ও পরিবারকে বিপুল অঙ্কের ঋণ দেওয়া হয়েছে, যাদের অনেকে সেই অর্থ বিদেশে পাচার করেছে এবং পরে ঋণখেলাপি হয়েছে।আরও পড়ুন, চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দেশবাসীর কাছে দোয়া চাইলেনতিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের কাছ থেকে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল— এই ধরনের সংস্কৃতি বন্ধ হবে। কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে নতুন সরকারের ‘এস আলম’ কে হবে এবং ‘সালমান এফ রহমান’ কে হবে— তা নিয়ে যেন প্রতিযোগিতা শুরু হয়েছে।আরও পড়ুন, ফেসবুক পোস্টে আওয়ামী লীগের ফেরার ২০ কারণ তুলে ধরলেন মাহফুজ আলমনাহিদ ইসলাম আরও বলেন, অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কারের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তার দাবি, সরকার প্রথম অধিবেশনেই জুলাই সনদ ও গণভোটসংক্রান্ত রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। ফলে অর্থনৈতিক সংস্কারের যাত্রা এগিয়ে যাওয়ার বদলে দেশ দুই ধাপ পিছিয়ে গেছে। বিদেশি বিনিয়োগের প্রসঙ্গে তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণের আগে দেশীয় ব্যবসায়ীদের আস্থা অর্জন জরুরি। দেশীয় উদ্যোক্তারা যদি বিনিয়োগে আস্থা না পান, তাহলে বিদেশি বিনিয়োগও আসবে না।আরও পড়ুন, ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আবদুল্লাহতিনি আরও দাবি করেন, আগে বলা হয়েছিল নির্বাচিত সরকার এলেই বিদেশি বিনিয়োগ বাড়বে। তবে বর্তমান সরকার আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনৈতিক সক্ষমতার ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য দেখাতে পারেনি। একই সঙ্গে তিনি বলেন, ক্ষুদ্র ও সৎ ব্যবসায়ীদের ঋণপ্রাপ্তি নিশ্চিত না করে বড় করপোরেট গোষ্ঠীকে রাজনৈতিক প্রভাবের মাধ্যমে ঋণ দেওয়ার সংস্কৃতি অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। শেষে সরকারকে অর্থনৈতিক সংস্কারে সহযোগিতার আশ্বাস দিয়ে নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান সংকট কোনো একক সরকার একা মোকাবিলা করতে পারবে না; সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।

নতুন করে এসআলম, সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা চলছে: নাহিদ