দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

রাজধানীর নিউমার্কেট এলাকায় এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নিউমার্কেট থানার শহীদ শাহ নেওয়াজ হলের সামনে এ ঘটনা ঘটে। তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন, টেলিগ্রামে অশ্লীল ভিডিও বাণিজ্য, ডিবির অভিযানে যুবক আটক

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম এ গুলশান এসব তথ্য নিশ্চিত করেছেন। তাকে হাসপাতালে নিয়ে আসা মো. জুয়েল জানান, শহীদ শাহ নেওয়াজ হলের সামনে দুর্বৃত্তদের গুলিতে সে গুরুতর আহত অবস্থায় পড়ে ছিল। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত ঢামেকে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন, ডেমরায় বাস–লেগুনা মুখোমুখি সংঘর্ষে যাত্রী নিহত, আহত একাধিক

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তিনি আরও জানান, নিহত যুবকের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন রয়েছে এবং বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

বিষয় : নিহত নিউমার্কেট দুর্বৃত্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর নিউমার্কেট এলাকায় এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নিউমার্কেট থানার শহীদ শাহ নেওয়াজ হলের সামনে এ ঘটনা ঘটে। তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন, টেলিগ্রামে অশ্লীল ভিডিও বাণিজ্য, ডিবির অভিযানে যুবক আটক

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম এ গুলশান এসব তথ্য নিশ্চিত করেছেন। তাকে হাসপাতালে নিয়ে আসা মো. জুয়েল জানান, শহীদ শাহ নেওয়াজ হলের সামনে দুর্বৃত্তদের গুলিতে সে গুরুতর আহত অবস্থায় পড়ে ছিল। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত ঢামেকে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন, ডেমরায় বাস–লেগুনা মুখোমুখি সংঘর্ষে যাত্রী নিহত, আহত একাধিক

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তিনি আরও জানান, নিহত যুবকের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন রয়েছে এবং বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত